ভিক্ষুক সম্মাননা অনুষ্ঠান বেসরকারী সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শহর বুনিয়াদপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরাও।

রমজান মাস ও দুর্গা পুজাতে প্রতি বছরে দুই বার গরীব দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সঙ্গে বস্ত্র বিতরণ করেন ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ টিচার্স ট্রেনিং এবং ডিটল হাট এডুকেশন ট্রাস্ট সংস্থার কর্ণধার তথা সম্পাদক লিয়াকত আলী। প্রতি বছরের মতো এবারও রমজান মাস উপলক্ষে বৃস্পতিবার বৈকাল ৪ টা নাগাদ বুনিয়াদপুর বাস স্ট্যান্ডের সামনে একটি লজে করা হয় […]

Continue Reading

পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বালুরঘাটে বিজেপির মোটরবাইক র‍্যালি, অংশ নিলেন যুবক-যুবতী

বালুরঘাট:— রাজ্যে পরিবর্তনের দাবিকে সামনে রেখে বালুরঘাটে অনুষ্ঠিত হল মোটরবাইক র‍্যালি। দলের ঘোষিত ‘পরিবর্তন যাত্রা’কে সফল করতে এদিন শহরের বিভিন্ন রাস্তা জুড়ে এই র‍্যালি ঘিরে দেখা গেল দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা। বৃহস্পতিবার বালুরঘাট শহরের জেলা বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে র‍্যালির সূচনা হয়। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে কর্মী-সমর্থক মোটরবাইকে করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা […]

Continue Reading

ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক র‍্যালি, বিতর্কে গঙ্গারামপুরের দলবদলু বিজেপি বিধায়ক

৫ মার্চ দক্ষিণ দিনাজপুর : ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়কসহ একাধিক রাস্তায় বাইক র‍্যালিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দলবদলু বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। যদিও বিষয়টি নিয়ে বিজেপির তরফে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ, তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে […]

Continue Reading

সমাজসেবার সাফল্যে উজ্জ্বল হরিশ্চন্দ্রপুর,বাংলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মান ২০২৬ পেলেন রাজ চৌধুরী

হরিশ্চন্দ্রপুর ৪ মার্চ দক্ষিণ দিনাজপুর:— সমাজসেবামূলক কাজে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মান ২০২৬ অর্জন করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লকের বাসিন্দা তরুণ সমাজকর্মী রাজ চৌধুরী। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাজের এই সাফল্যে খুশির হাওয়া হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লক থেকে শুরু করে গোটা মালদা […]

Continue Reading

পুকুর শুকোতেই সিঁড়ি, তলায় চাপা ইতিহাস! নাজিরপুরের দালানপুকুরের তলায় প্রাচীন স্থাপত্যের হদিশে তোলপাড় কিসমত যশাহার

বালুরঘাট, ৪ মার্চ — দক্ষিণ দিনাজপুরের মাটির নীচে যে ইতিহাস স্তরে স্তরে ঘুমিয়ে আছে, তার আর এক বিস্ময়কর ইঙ্গিত মিলল বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কিসমত যশাহারে। প্রায় নয় বিঘা জায়গাজুড়ে বিস্তৃত বহু প্রাচীন ‘দালানপুকুর’-এর জল পাম্পে নামাতেই পুকুরের বুক চিরে দেখা দিল চওড়া ইটের তৈরি প্রাচীন সিঁড়ি। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য—গ্রাম যেন ফিরে তাকাল তার […]

Continue Reading