উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গ্রাম পঞ্চায়েত এলাকাকে দূষণ মুক্ত করতে কঠিন বজ্র ব্যবস্থাপনার নির্মাণের কাজের শিলান্যাস হল পঞ্চায়েতের তরফে। মঙ্গলবার দুপুরে এই কাজের সূচনা করা হয়। মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রাঙ্গামাটি এলাকায়। জানা গেছে, পঞ্চায়েত দপ্তরের তরফে কঠিন বজ্র ব্যবস্থাপনার জন্য জায়গা বেছে নেওয়া হয়েছে এবং সে জায়গায় গড়ে তোলা হবে পচনশীল ও অপচনশীল পদ্ধতিতে বজ্র ব্যবস্থাপনা। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত নোংরা আবর্জনা গুলোর মধ্যে প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল পদার্থ গুলোকে আলাদা করা এবং পচনশীল পদার্থগুলোকে পচিয়ে জৈব সার তৈরি করে কৃষি কাজে ব্যবহার করা। সে লক্ষ্যেই পঞ্চায়েত দপ্তরের তরফে কঠিন বজ্র ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাবুক অঞ্চলের প্রধান প্রভুনাথ দুবে সহ আরো অন্যান্যরা। এ বিষয়ে প্রধান জানান, প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই কাজের সূচনা করা হয়েছে যাতে আগামী দিনে গ্রাম বাংলা কে আরো পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগ মুক্ত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *