উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা——————প্রতিবন্ধী দাদাকে চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত দাদা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার পুখুরিয়া থানার চাতর এলাকায়। আক্রান্ত দাদা এনামুল হক বয়স আনুমানিক ৪০ বছর চিকিৎসাধীন মালদা মেডিকেলে। অভিযুক্ত ভাই ফাইজ উদ্দীনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এনামুলের বাবা ও মাকে তার ভাই বাড়ি থেকে বের করে দিচ্ছিল এরই প্রতিবাদ করেছিল দাদা, তখনই তাকে পেটে চাকু মেরে খুনের চেষ্টা করে অভিযুক্ত ভাই বলে জানা যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *