কোচবিহার :- শীতলকুচি থানার এক হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট খলিসামারি এলাকায়। শনিবার গভীর রাতে বাড়ি থেকে অদূরেরই একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। তবে কি কারণে ওই পুলিস কর্মী এই পথ বেছে নিলেন তা বুঝে উঠতে পারছে না তার পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শীতলকুচি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিস।

