মালদাঃ ——————–কামতাপুর পিপলস পার্টি ( ইউনাইটেড) এর ২৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো মালদার গাজোল ঘাকশোল ফুটবল ময়দানে। এদিন ওই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর পিপলস পার্টির ( ইউনাইটেড) সাধারণ সম্পাদক সুভাষ বর্মন। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। পৃথক রাজ্যের দাবিতে আটটি দলের যৌথ মঞ্চ ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট এর সমস্ত নেতৃবৃন্দরা। দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সাধারণ সম্পাদক সুভাষ বর্মন ও গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। এরপর বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। এরপর কামতাপুর পিপলস পার্টির যে সকল নেতা কর্মীরা শহিত হয়েছেন তাদের জন্য ১ মিনিট নিরাবতা পালন করা হয় ।এরপর প্রধান বক্তা হিসাবে বিমল গুরুং বক্তব্য রাখেন। ওই সভা মঞ্চ থেকে কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে সরব হন সমস্ত নেতৃত্বরা । দ্রুত কামতাপুর আলাদা রাজ্যর দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দেন বিমলগুরু । ভাওয়াইয়া সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিমল গুরুং, উত্তর দিনাজপুর জেলার কামতাপুর পিপসস পার্টির সভাপতি পিন্টু রায়,,মালদা জেলা সভাপতি সুনীল সরকার,থেকে শুরু করে কামতাপুর পিপলস পার্টির নেতৃবৃন্দরা।

