গঙ্গারামপুর ২৭অক্টোবর দক্ষিন দিনাজপুর———-—বিপ্লব আছে বিপ্লবেই, তৃণমূলের বিজয়ী সম্মিলনী অনুষ্ঠানে বিজেপির ৫ গজন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। সেই সঙ্গে চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫০টি পরিবারের ৫০০জন বিজেপি, সিপিএম,কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে।দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা হাটখোলা এলাকায় গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে এদিনের বিজয়ী সম্মেলননীর আয়োজন করা হয়। সেখানেই রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্র ছাড়াও রাজ্য তৃণমূল নেত্রী সহ তপন ব্লকের গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিজযয়ী সম্মেলনী উপলক্ষে করা হয় একাধিক অনুষ্ঠানেও। রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সির নির্দেশে বিভিন্ন এলাকাজুড়ে বিজয়ী সম্মেলনের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। রবিবার বিকেলে তপন ব্লকের গঙ্গারামপুর বিধানসভার ব্লক কমিটির তরফে তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা হাটখোলা এলাকায় বিজয়ী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক বিপ্লব মিত্রকে বরণ করে নিয়ে আসা হয়।এরপরই সেখানে উপস্থিত রাজ্য তৃণমূল নেত্রী জয়া দত্তকে বরণ করে নেওয়া হয়। এরপরই উপস্থিত জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, তৃণমূল নেতা প্রশান্ত মিত্র, অশোক মিত্র,সন্তোষ হাসদা, গঙ্গারামপুর বিধানসভা তপন ব্লক সমীর রাহা, তপন ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ধর, মনীন্দ্রনাথ সরকার, রামপ্রসাদ রায়,উত্তম ঘোষ, আমজাদ মন্ডল,লিপিকা রায়, আনসার আলী, সাবদুল মিত্র সহ এক ঝাঁক তৃণমূল নেতার উপস্থিত ছিলেন। মঞ্চে বিপ্লব মিত্রের হাত ধরেই তপন ব্লকের গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত থেকে পাঁচজন বিজেপি নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন। সেইসঙ্গে এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সিপিএম কংগ্রেস ছেড়ে ১৫০টি পরিবারের ৫০০জন তৃণমূলে যোগদান করে। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলা তৃণমূলের বিপ্লব মিত্র বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মানুষজন বিভিন্ন দল ছেড়ে শাসক দলে পতাকা তুলে নিচ্ছে। বিশেষ সম্মেলনের মধ্যে দিয়ে ত্যাগীদের হাতে পতাকা তুলে দেওয়া হলো । রাজ্য তৃণমূল নেত্রী জয়া দত্ত বলেন, প্রচুর মহিলা আমাদের নেত্রী উন্নয়ন দেখে দলে দলে যোগদান করছে। মানুষ উন্নয়ন দেখেই তৃণমূলের নাম লেখাচ্ছে। তপন ব্লকের গঙ্গারামপুর বিধানসভার ব্লক তৃণমূল সভাপতি সমীর রাহা জানিয়েছেন , জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নির্দেশে তপন ব্লক গঙ্গারামপুর বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বহু মানুষজন তৃণমূলে যোগদান করেছে। করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানেও। বিপ্লব মিত্র যে আছে বিপ্লবেই ,এদিন তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থকদের উপচে পড়া দেখেই বোঝা গেল।

