রাতের অন্ধকারে কোচবিহার সাগর দিঘিতে তৈরি হওয়া ছট পূজার ঘাট ভেঙে সরিয়ে দিল প্রশাসন

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোচবিহার :- রাতের অন্ধকারে কোচবিহার সাগর দিঘিতে তৈরি হওয়া ছট পূজার ঘাট ভেঙে সরিয়ে দিল প্রশাসন । ঘটনায় ছট পূজা করা নিয়ে চিন্তায় প্রায় ২০০ বেশি পরিবার । তারা কোথায় পূজা করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন । দীর্ঘ প্রায় ৩০ বছরের বেশি ধরে সাগর দিঘিতে পূজা করে আসছেন কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষ ।তবে প্রশাসনের সূত্রে খবর বর্তমান কোচবিহার শহর হেরিটেজ সাগরদিঘী হেরিটেজ মধ্যে পড়ে তাই সাগর দিঘীকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তবে যদিও এ বিষয় নিয়ে প্রচার অনেক কোন অধিকারই কোনরকম প্রতিক্রিয়া দিতে চাইছেন না ।
প্রায় ৩০ বছর ধরে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষ সাগর দিঘীতে ছট পূজা করে আসছেন । প্রতিবছরই কালী পূজার পরেই তারা সাগর দিঘীতে ছট পূজার ঘাট তৈরি করেন । ঘাট তৈরি করেছেন । তবে শনিবার গভীর রাতে প্রায় একটা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে সেই রাতের অন্ধকারে বাস দিয়ে সাজানো ঘাট ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে । তবে প্রশ্ন হচ্ছে রাতের অন্ধকারে কেন সরিয়ে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *