দিনহাটা কলেজ DCRC সেন্টারে নির্বাচন কমিশনের চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে ভোট কর্মীরা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দিনহাটা ————————–

দিনহাটা কলেজ DCRC সেন্টারে নির্বাচন কমিশনের চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে ভোট কর্মীরা। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নির্ধারিত যে গাড়ি, সেই গাড়ি ডিসিআরসি চত্বরে না আসায় বাধ্য হয়ে ইভিএম ভিভিপ্যাড সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ডিসিআরসি রুম থেকে টোটো করে বা পায়ে হেঁটে গাড়ি ধরতে যেতে হচ্ছে ভোট কর্মীদের। আর টোটো করে গাড়ি ধরতে যাওয়ার জন্যই ক্ষোভের সৃষ্টি হয়েছে ভোট কর্মীদের মধ্যে। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ভোট কর্মীদের অভিযোগ তাদের বলা হয়েছিল ডিসিআরসি চত্বর থেকে তাদের শাটল গাড়ি করে নিয়ে যাওয়া হবে কিন্তু বাস্তবে তার উল্টো, গাড়ি না থাকায় টোটো করে ইভিএম এর মতো গুরুত্বপূর্ণ জিনিস সহ অন্যান্য জিনিস নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে তাদের জন্য অপেক্ষারত গাড়ির কাছে যেতে হচ্ছে। তাদের আরো অভিযোগ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় এই এক কিলোমিটার রাস্তা যেতে যদি তাদের উপর কোন রকম আক্রমণ হয় বা ইভিএম মেশিন লুট হয় তাহলে এর দায় কে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *