বিকল ট্রান্সফর্মার মেরামতির দাবীতে বিদ্যুৎ অফিসে ঘেরাও, বিক্ষোভ। বিক্ষোভ তুলতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। পুলিশের লাঠির ‘আঘাতে গুরুতর আহত একাধিক বিক্ষোভকারী

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগড়া এলাকায়। জানা গেছে, এদিন ওই এলাকার বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ করে বিকল হয়ে যায়। সেই বিকল ট্রান্সফর্মার সারিয়ে তোলার দাবীতে গ্রামবাসীরা গাজোল পাওয়ার হাউসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি […]

Continue Reading

নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত

নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। আইনজীবী সুপর্ণা গাঙ্গুলি জানান, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ১২ বছরের একটি মেয়ে ভাইবোনদের সঙ্গে মাঠে গিয়েছিল। তারপর থেকে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় চাঁচল থানায় মিসিং ডায়ারি করা হয়। পরদিন জানা যায়, হরিশ্চন্দ্রপুরে একটি কলা বাগানে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া […]

Continue Reading

মালদহের বাণী ভবন টাউন লাইব্রেরির উদ্যোগে জাদুঘর দিবস পালন করা হল

মালদা, ১৭ মে,———————— মালদাতে শনিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস।সেই উপলক্ষ্যে শুক্রবার দুপুরে পুরাতন মালদহের বাণী ভবন টাউন লাইব্রেরির উদ্যোগে জাদুঘর দিবস পালন করা হল।এদিন এমন দিবসকে ঘিরে রবীন্দ্র মেলার আয়োজন করা হয়।সেখানে কবিগুরুর বই সহ নানা কিছু তুলে ধরা হয়।শুধু তাই নয়,মেলাতে পুরনো দিনের ক্যামেরা, চাবির রিং সহ বিভিন্ন জিনিস তুলে ধরা হয়।নাচ হয়,অঙ্কন প্রতিযোগিতা হয়।উপস্থিত […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বাজ পড়ে মালদায় মৃত ১১ জনের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন উওরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

——————- মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বাজ পড়ে মালদায় মৃত ১১ জনের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন উওরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও ছিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি এদিন ইংরেজ বাজারের মিল্কি ও মানিকচকের বেশ কিছু এলাকায় বাড়িতে গিয়ে মৃত পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন এছাড়াও সমবেদনা জানান।

Continue Reading

মৃত পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়

মালদা,১৭ মে :———–—– বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল ১১ জনের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তার আগে থেকেই মৃতের পরিবারের সঙ্গে […]

Continue Reading

রিভিউ’এ নম্বর বাড়ল বালুরঘাটের মেধাবী ছাত্রের । উচ্চমাধ্যমিকে ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করল জয়দীপ সামন্ত । খুশি জয়দীপের পরিবার সহ সকলেই

  উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউ করে রাজ্যে মেধা তালিকায় দশম স্থান করে নিল বালুরঘাটের মেধাবী ছাত্র জয়দীপ সামন্ত । বালুরঘাট হাই স্কুলের ছাত্র জয়দীপ সামন্ত এবারে ৪৮২ নম্বর পেয়েছিল। যে নম্বরে খুশি না হয়ে সে রিভিউ করতে দিয়েছিল। রিভিউ করার পর তার প্রাপ্ত নাম্বার বেড়ে দাড়িয়েছে ৪৮৭। স্বভাবতই জয়দীপ এখন রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার […]

Continue Reading

গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে প্রচন্ড গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে পরিষেবা দেওয়া ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের হাতে জল,ওয়ারেস সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিলি করা হল ,পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

 গঙ্গারামপুর ১৬মে দক্ষিণ দিনাজপুর——————–প্রচণ্ড গরমের মধ্যেও সাধারণ মানুষজনদের পরিষেবা দিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ারেরা।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথভাবে ওই সমস্ত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের হাতে জল,ওয়ারেস সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিলি করা হয়।তাদের হাতে ওই সমস্ত জিনিসপত্র তুলেদেন গঙ্গারামপুরের ট্রাফিক ওসি,গঙ্গারামপুর থানার পুলিশ সহ আরো অনেকেই।গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ ও গঙ্গারামপুর থানা […]

Continue Reading

মালদহে বজ্রপাতে মৃত ১১। পৃথক পৃথক ঘটনায় এপর্যন্ত ১১ জনের মৃত্যু

মালদহে বজ্রপাতে মৃত ১১। পৃথক পৃথক ঘটনায় এপর্যন্ত ১১ জনের মৃত্যু। দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু। মৃত চন্দন সাহানি(৪০)রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মন্ডল(২১। অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা […]

Continue Reading

মালদার গাজোলে বেসরকারি শপিং কমপ্লেক্সের কাজ থেকে, পাঁচজন কর্মীকে ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করা হলো

মালদা, ১৬ মে,—————-—- মালদার গাজোলে বেসরকারি শপিং কমপ্লেক্সের কাজ থেকে, পাঁচজন কর্মীকে ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করা হলো। এই অবস্থান-বিক্ষোভ সামিল ছিলেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। এছাড়াও মহিলা কর্মীরাও ছিলেন তাদের অভিযোগ চলতি মাসের এক তারিখ থেকে আগাম না জানিয়ে তাদের কাজ থেকে বের করে […]

Continue Reading

মালদার গাজোল থানার কেনবনা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক

মালদা, ১৬ মে:———-——- মালদার গাজোল থানার কেনবনা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা যায়, ২২ বছর বয়সী আত্মঘাতী যুবকের নাম অমিত মন্ডল। (২২) বাড়ি গাজোল থানার ব্লকের রানীগঞ্জ ২ নং অঞ্চলের কেনবোনা এলাকায় । পেশাই ছিলেন গাড়ি চালক। পরিবার সূত্রে জানা যায়। কোন মেয়ের সঙ্গে সে প্রেমে […]

Continue Reading