হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ১৩ই জুন: —–—–
জানা গিয়েছে,গত ৯ই জুন হরিরামপুর বাজার থেকে ৩০ টাকার বিনিময়ে লটারি কেটেছিল ওই যুবক।যে টিকিট এক কোটি টাকা খেলে যায়।যার পরেই ওই যুবক কিছুটা ভয়ে আত্মগোপন হয়।
মঙ্গলবার ওই টিকিট নিয়ে যুবক সোজা হরিরামপুর থানায় উপস্থিত হয়।
বছর ২৫শের সঞ্জয় হরিজন এর বাড়িতে রয়েছে বাবা,মা ও দুই ভাই দুই বোন।
সঞ্জয় হরিরামপুরেরই রাধে শ্যাম ড্রেসেস নামে এক কাপড়ের দোকানে কাজ করতো। ৩০ টাকার বিনিময়ে টিকিট কেটে আজ সে কোটিপতি।
যে খবর শুনেই খুশিতে আত্মহারা পরিবারের লোকজন ও পরিজনেরা।
এবিষয়ে টিকিট মালিক সঞ্জয় হরিজন জানিয়েছেন, আমি গত শুক্রবারে, গত ৯ তারিখে আমি একটা টিকিট কেটেছিলাম হরিরামপুর বাজার থেকে পরে আমি জানতে পারি যে সেই টিকিতে ১ কোটি টাকা খেলেছে আমি খুব আনন্দিত ,এবং আমি মানুষের দোকানে কাজ করতাম তারপরে আমি কিছুটা ভয়ে কয়েকদিন আত্মগোপন করেছিলাম আজ হরিরামপুর থানায় গিয়ে সমস্ত বিষয়টা জানিয়েছি পুলিশ আমাকে সহযোগিতা করছে।

