গঙ্গারামপুর,১৩ জুন :———–– মঙ্গলবার কর্মসূচির আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রাঙ্গনে। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হতে রাজনৈতিক দল গুলির ব্যবস্তা তুঙ্গে উঠেছে। ফাঁকা মাঠে কেউ কাউকে গোলদিতে দেবে না।বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেবার হিড়িক দেখে বোঝা যাচ্ছে। তবে এখনো প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। কোন গ্রামে শাসক দলের কে প্রার্থী হবেন সেই জল্পনা এখনো জিইয়ে রয়েছে। তার মাঝে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক সুর চড়িয়ে মঞ্চে বেঁধে শহরের বুকে ধর্না বিক্ষোভ শুরু করল শাসক দলের মহিলা তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত ভোটের আগে বিরোধী শিবিরকে এক রকম চাপ ফেলতে। এবং গ্রামের প্রচার যেন শহরেরও থাকে তার সেদিকে লক্ষ্য রেখে শাসক দলের মহিলা সংগঠন এই কর্মসূচি নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না বিক্ষোভ কর্মসূচিতে দাবি গুলির মধ্যে ছিল আবাস যোজনা সহ বাংলার প্রাপ্য টাকা দিতে হবে। পাশাপাশি কেন্দ্র সরকারের বঞ্চনা ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হন তৃণমূল মহিলা নেত্রীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্নেহলতা হেমরম,জেলা নেত্রী কল্পনা কিস্কু,মামনি রায় প্রমুখ।
জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম বলেন,কেন্দ্রের সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র সহ পেট্রল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষজনের। হোঁসেল সামলাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে গৃহবধূদের। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে না। বাংলার প্রতি কেন্দ্র সরকারে যে বঞ্চনা তার প্রতিবাদে আজকে ধর্না বিক্ষোভ।

