গঙ্গারামপুর,উৎস সাহিত্য পত্রিকার পক্ষ থেকে যথাযোগ্য মর্যদায় বিদ্রোহী কবি কাজি নুজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হল

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায়। অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পঘার্ঘ্য নিবেদন ও মাল্যদান করা হয়। উপস্থিত বিশিষ্ট কবি,সাহিত্যিক ও লেখকরা বিদ্রোহী কবির জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর নাচে,গানে ও আবৃত্তিতে জমজমাট হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎস সাহিত্য পত্রিকার সম্পাদক ড.গুরুদাস বিশ্বাস,,সাহিত্য উৎস পত্রিকার অন্যতম কর্মকর্তা অধ্যাপক ড. বাপ্পা সূত্রধর,সাহিত্যিক জয়ন্ত আচার্য,সাহিত্য উৎস পত্রিকার অন্যতম কর্মকর্তা তথা কবি অনিল সরকার,সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাহিত্য উৎস অন্যতম সদস্য রাসমনি বিশ্বাস। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিক তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *