গঙ্গারামপুর ইন্দ্রনারায়ন বলোনী হাইস্কুলে প্রাচীন কলা সমিতি কর্তৃক অনুমোদিত কচিকাচাদের আসর আয়োজিত চিত্রাঙ্গন পরীক্ষার আয়োজন

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২৬মে দক্ষিণ দিনাজপুরঃ—————–প্রাচীন বলা সমিতি কর্তৃক অনুমোদিত কচিকাঁচাদের আসর আয়োজিত চিত্রাঙ্গন পরীক্ষার আয়োজন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ন কলোনী হাইস্কুলে এদিনের অনুষ্টানের আয়োজন করা হয়।সেখানে সংগঠনের একাধীক নেতৃত্ব সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রাচীন কলা সমিতি কর্তৃক অনুমোদিত কচিকাঁচাদের আসর আয়োজিত গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ন কলোনী হাইস্কুলে রবিবার চিত্রাঙ্গন পরীক্ষার আয়োজন করা হল। সেখানে গঙ্গারামপুর ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা অভিভাবক লক্ষ্মী হালদার (দেববর্মন), ইন্দ্রনারায়ণপুর কলোনী হাইস্কুলের পরিচালন সমিতির সদস্য তাপস কুমার রায়, কচিকাঁচাদের আসর পরিচালক মানিক কুমার মাহাত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিনের কচিকাঁচাদের আসর আয়োজিত চিত্রাঙ্গন পরীক্ষায় ২০০ জন কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এবিষয়ে অঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহন করা ছাত্র ছাত্রীর অভিভাবক তথা গঙ্গারামপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লক্ষ্মী হালদার (দেববর্মন) জানিয়েছেন, এমন অনুষ্টানে এসে ভালো লাগছে। কচিকাঁচারা এমন প্রতিযোগীতায় অংশগ্রহন করার ফলে মেধা উঠে আসবে।
ইন্দ্রনারায়ন হাইস্কুল পরিচালন সমিতির সদস্য তাপস কুমার রায় বলেন, এমন অনুষ্টানে এসে ভালো লাগছে। প্রতিযোগীতার মধ্যে দিয়েই ভালো ছাত্র ছাত্রী আরো বেশী করে এগিয়ে যাবে।
কচিকাঁচাদের আসরের পরিচালক মানিক কুমার মাহাত বলেন, আমরা এমন প্রতিযোগীতা বিভিন্ন সময়ে করে আসছি।যা আগামী দিনেও করে যাব।
সংগঠনের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *