গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটির তরফে গঙ্গারামপুর পৌরসভার কালিতলার চারটি ওয়ার্ডে দিদির দুত কর্মসূচি পালন করা হলো, কথা বললেন শহরবাসী সঙ্গে চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। খতিয়ে দেখলেন বিভিন্ন সরকারি স্কুলের পরিকাঠামো

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

গঙ্গারামপুর ২৯শে মার্চ দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহর এলাকার চারটি ওয়ার্ডে দিদির দুত কর্মসূচি পালন করল তৃণমূল নেতৃত্বরা। দক্ষিণ দিনাজপুর পৌরসভার ১ থেকে ৪নম্বর পর্যন্ত টাউন তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কালিতলা এলাকার এই চারটি ওয়ার্ডে কর্মসূচিতে অংশগ্রহণ করেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ,টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সহ আরো অনেকেই। বাড়ি বাড়ি গিয়ে শহরবাসীদের বুঝানোর পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুলগুলোতে পরিদর্শন করেন উপস্থিত নেতৃত্বরা। অনুষ্ঠানের ভিড হয়েছিল ভালোই। গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গার পাশাপাশি বুধবার গঙ্গারামপুর পৌরসভার 1,2,3,4 নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলিতে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, পৌরসভার ভাইসচেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম চ্যাটার্জী, কাউন্সিলর তথা তৃণমূল নেতা রাকেশ পণ্ডিত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন বাড়ি বাড়িতে যাবার পাশাপাশি দোকান রাস্তাঘাট বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে তারা ঠিকঠাকভাবে পেয়েছেন কিনা সে বিষয়ে খোঁজখবর নেন উপস্থিত একাধিক তৃণমূল নেতৃত্বরা। এর পরে বেশ কয়েকটি সরকারি স্কুলে পরিকাঠামো খোঁজখবর নেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি, কাউন্সিলর তথা তৃণমূল নেতা রাকেশ পন্ডিত সহ আরো অনেকেই। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, দিদির দুত কর্মসূচির মধ্য দিয়ে সাধারন মানুষজন সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে কিনা সে বিষয়টি খোঁজখবর করতে এমন অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীতে বাকিগুলো ওয়ার্ড গুলিতে এমন কর্মসূচি করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *