হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২৯ ই মার্চ: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের যে সমস্ত ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা কলকাতার শহীদ মিনারে পৌঁছতে পারেননি তাদের জন্য হরিরামপুরের ছাত্র ও যুব সংগঠনের নেতারা এলইডি স্কিনের মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বক্তব্য শোনার নার ব্যবস্থা করে দেন। এদিন হরিরামপুরের বাসস্ট্যান্ডে বড়পর্দায় এলইডি স্কিন লাগিয়ে সরাসরি সম্প্রচার দেখেন হরিরামপুরের ছাত্র যুব সংগঠনের কর্মীরা।এদিন উপস্থিত ছিলেন,হরিরামপুরের ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল হাতেম আলী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পঞ্চানন বর্মন, হরিরামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার জুবায়ের আলাম ওরফে( মিম) হরিরামপুর ছাত্রনেতা মাসেদুর রহমান , সোহেল রানা সহ আরো অনেকেই ।
এবিষয়ে হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল হাতেম আলী জানিয়েছেন, আমাদের হরিরামপুর থেকে আজকে কলকাতার শহীদ মিনারে যারা যেতে পারেনি তাদের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছে সেই বার্তা আমাদের হরিরামপুরের ছাত্র ও যুব সংগঠনের কর্মীদের মধ্যে তুলে ধরতে আমরা বাস স্ট্যান্ড এলাকায় এলইডি স্কিনের মাধ্যমে সেই বক্তব্য সরাসরি সম্প্রচার আমরা শুনছি ও দেখছি।

