গোপণ সুত্রের খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পেলো ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুর থানার পুলিশ হানা দিয়ে অলিগঞ্জ এলাকায় একটি হোটেলের সামনে থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হগ একটি বোলোরো গাড়ি।ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান।ধৃত তিনজনেরই বাড়ি চাকুরিয়া থানা এলাকায়। এর আগেও একাধিক মামলায় সাথে জড়িত রয়েছেন বলে দাবি পুলিশের।শুক্রবার অভিযুক্তদের ইসলামপুর আদালতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানান ডি এস অই ধুব্র প্রধান।

