থ্রেট কালচারে অভিযুক্ত সাত জুনিয়র ডাক্তারদের কলেজ কাউন্সিলের বহিস্কারের সিদ্ধান্তের বিরোধীতা করায় রাজ্য সরকারের ভূমিকায় প্রতিবাদ জানালো জুনিয়র ডাক্তাররা

প্রথম পাতা

কলকাতা হাইকোর্টে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কপ্লেজ কাউন্সিলের সিদ্ধান্তে সরকার পক্ষের প্রশ্ন তোলায় প্রতিবাদে সরব হল জুনিয়র ডক্টর্স ফোরাম।আদালতের রায়ে একদিকে যেমন হতাশ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।অন্যদিকে,থ্রেট কালচারে অভিযুক্ত সাত জুনিয়র ডাক্তারদের কলেজ কাউন্সিলের বহিস্কারের সিদ্ধান্তের বিরোধীতা করায় রাজ্য সরকারের ভূমিকায় প্রতিবাদ জানালো জুনিয়র ডাক্তাররা।বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় জুনিয়র ডক্টর্স ফোরামের সদস্যরা।বুধবার ফের মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে জুনিয়র ডাক্তার ফোরাম৷ তাদের দাবি,রাজ্য সরকার পড়ুয়াদের মামলা নিজেদের দখলে নিয়ে আদালতের সাথে মিথ্যাচার করছে।তারা আদালতে সঠিক তথ্য পেশ করেনি।যেখানে কলেজ কাউন্সিকের নির্দেশিকা মেনে সেই ছাত্রদের দোষী সাব্যস্ত করেছিল।সেখানে রাজ্যের আইনজীবী কলেজে কোন তদন্ত কমিটি নেই,কাউন্সিল তদন্ত না করে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে একতরফাভাবে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *