জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বুনিয়াদপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে করা হলো বর্ধিত সাধারণ সভা।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি বুনিয়াদপুর শহরে তৃণমূল যুব কংগ্রেস কমিটির পাশাপাশি তৃণমূলের মাদার কমিটির হাতকে শক্তিশালী করবার জন্য মূলত করা হলো বর্ধিত সাধারণ সভা। সামনেই রয়েছে পৌরসভা ভোট আর সেই ভোটকে সামনে রেখেই দফায় দফায় করা হবে কর্মী সভা। এদিনের এই বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকায়। এদিনের এই অনুষ্টানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মৃণাল সরকার, তৃণমূল যুব কংগ্রসের জেলা সভাপতি আম্বরেশ সরকার, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন অখিল চন্দ্র বর্মন, বুনিয়াদপুর টাউন মণ্ডলের সভাপতি রবীন্দ্রনাথ দাস, বুনিয়াদপুর টাউন মণ্ডলের যুব সভাপতি সাধীন সরকার সহ আরো অনেকে। এদিন দলকে আরো শক্তি শালী করে তোলার কোথায় আলোচনা করা হয়।

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, সামনে বুনিয়াদপুর পৌরসভার নির্বাচন, আর নির্বাচনের আগে তৃণমূল যুব কংগ্রেসের বুধ ভিত্তিক সংগঠনগুলিকে খেলে সাজানোর লক্ষ্যে ই আজকের এই বর্ধিত সভা করা হলো। তৃণমূল যাতে নির্বাচনে বিরোধীদের হারাতে পারে সেই লক্ষ্যেই আজকের এই সভা। আগামী দিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সংগঠনগুলিকে নিয়ে রাস্তায় নেমে প্রচার করা হবে।

এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অমরেশ সরকার জানিয়েছেন, আজকে আমরা বুনিয়াদপুর এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনগুলিকে ঢেলে সাজাতে সভা করা হলো। যাতে সামনে পৌরসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করতে পারে সেই জন্যই আজকের এই সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *