এক যুবককে অপহরণের ঘটনা গাজোলে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা :———- মুক্তিপণ চেয়ে পরিবারের লোকেদের ফোন করে অপহরণকারীরা। ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। দাবি মতো মুক্তিপণ না পেলে ওই যুবকের দেহ বাড়ির দরজায় ফেলে রাখা হবে বলে শাসানোর অভিযোগ। অপহৃত যুবকের নাম ধনীশ্বর সরকার(‌২৩)‌। গাজোল থানার মসলিসবাগে বাড়ি তাঁর। ৫ দিন ধরে নিখোঁজ তিনি। এখনও ছেলে বাড়িতে না আসায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের মা হিমতি সরকার। তিনি অভিযোগ করে বলেন, ‘‌আমার কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে উড়ো ফোন আসে। ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *