তপনের নিশ্চিন্তায় বাড়ি থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ রবিবার রাজ্য

তপনের নিশ্চিন্তায় বাড়ি থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টা নাগাদ বিষয়টি নজরে আসে পরিবারের লোকজনের।
জানা গিয়েছে, তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা পার্থ ঝাঁ, টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। প্রতি দিনের মতো বৃহস্পতিবার রাতে টোটো নিয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পর টোটোটি বাড়ির দরজার সামনে চার্জে লাগিয়েছিলেন।
সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ হয় পরিবারের লোকজনের। দেখেন বাড়ি থেকে টোটো উধাও। ভোর নাগাদ টোটো চুরি করে চম্পট দিয়েছে চোর বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *