তৃণমূল এর জেলা সভাপতির বিরুদ্ধে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের নেতা কর্মীদের

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা————— তৃণমূল এর জেলা সভাপতির বিরুদ্ধে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের নেতা কর্মীদের।মোটা টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ। এমনকি প্রতিমন্ত্রী তজমুল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে মালদার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে তৃণমূলের নেতা কর্মীদের বিক্ষোভ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে। গতকাল মালদা জেলা পরিষদ এর স্থায়ী সমিতি ও কর্মাধ্যক্ষ পদের নামের তস্লিকা প্রকাশ করা হয়। সেখানে প্রথম সারির নেতা নেত্রী যাদের থাকার কথা ছিল তাঁদেরই নাম নেই।উলটে জেলা সভাপতির নিজেত ছেলেক্র কর্মাধ্যক্ষ করা হয়েছে যে কিনা রাজনীতিতে সদ্য পা রেখেছে। পাশাপাশি মোটা টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। এমনকি প্রতিমন্ত্রী তজমুল হোসেনর বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর থেকে কাউকেই কর্মাধ্যক্ষ করা হয় নি। এখন হরিশ্চন্দ্রপুরে তীব্র উত্তেজনা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। রহিম বক্সীর অপসারণের দাবি জোরালো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রহিম বক্সী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *