দশ মাস ধরে দক্ষিণ দিনাজপুরে বন্ধ রাজবংশী শিক্ষক শিক্ষিকাদের বেতন। প্রতিবাদে বালুরঘাটে জেলাশাসক অফিস ঘেরাও করে বিক্ষোভ দি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

 বালুরঘাট, ২৭ সেপ্টেম্বর :——— দশ মাস ধরে বেতন নেই রাজবংশী শিক্ষক শিক্ষিকাদের! প্রতিবাদে জেলাশাসক অফিস ঘেরাও করে বিক্ষোভ দি গ্রেটার কোচবিহার পিপলস্ এসোসিয়েশনের। শুক্রবার বিকেলে একটি মিছিল করে রাজবংশী শিক্ষক শিক্ষিকাদের তরফে গণ অবস্থান কর্মসূচী পালন করা হয় জেলাশাসকের অফিসের সামনে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬ টি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য ৪৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয় গত ডিসেম্বর মাসে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ ১০ মাস হয়ে গেলেও, এখন পর্যন্ত বেতন পাননি ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা। যে বিষয়ে গণ অবস্থান কর্মসূচীর পাশাপাশি এদিন দি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসককে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে। দি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক বিশ্বজিৎ বর্মণ বলেন দক্ষিণ দিনাজপুর জেলার পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি জেলা গুলির শিক্ষক শিক্ষিকারা বেতন পেলেও দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকারা বিগত ১০ মাস ধরে বেতন পাননি, যে কারনে তারা গণ অবস্থানে সামিল হয়েছেন।

This might entail treatment, counseling, support system, and educational programs to deal with the underlying causes of

If you’re aiming to decrease your cholesterol quickly, this article will provide you with a detailed tonerin-kapseln erfahrungsberichte overview to aid you accomplish your objective.

dependency.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *