পকসো মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতাকে ধরতে এবারে হুলিয়া জারি আদালতের। এক মাসের মধ্যে আত্মসমর্পণ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে রাকেশ শীলের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৭ সেপ্টেম্বর —–— পকসো মামলায় অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে এবারে হুলিয়া নোটিশ জারি করলো দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। শুক্রবার আদালতের নির্দেশে বালুরঘাটের নারায়নপুর অবস্থিত ওই প্রাক্তন শ্রমিক নেতা রাকেশ শীলের বাড়িতে হুলিয়া নোটিশ ঝুলিয়ে দেয় বালুরঘাট থানার পুলিশ। একইসাথে সেই নোটিশ ঝোলানো হয়েছে পাবলিক বাসস্ট্যান্ড সহ শহরের একাধিক জায়গাতেও। এদিন যে ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বালুরঘাট শহরজুড়ে। এদিকে আগামী ত্রিশ দিনের মধ্যে ওই অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা আদালতে আত্মসমর্পণ না করলে তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালতের তরফে বাজেয়াপ্ত করা হবে বলেও আদালত সুত্রের খবর। যদিও এই বিষয়টি পুরোটাই লোক দেখানো বলে দাবি বিজেপির। তৃণমূল অবশ্য জানিয়েছে, আইন আইনের পথেই চলবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮শে মে তারিখে দল থেকে অপসারিত তৃণমূল শ্রমিক নেতা রাকেশ শীলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠে। যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকেশ শীলকে আর সেভাবে জেলায় দেখা যায়নি। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই মামলার মূল অভিযুক্ত রাকেশ শীল এখনো অধরা। যদিও তার দাবি, মিথ্যে অভিযোগে তাকে ফাসানো হয়েছে। এদিকে এই পকসো মামলার মূল অভিযুক্ত রাকেশ শীল পুলিশের নজরে দীর্ঘদিন ধরে ফেরার থাকায় তাকে ধরতে হুলিয়া নোটিশ জারি করে দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। এদিন আদালতের যে নির্দেশানুসারে শহরের নারায়নপুর এলাকায় অবস্থিত রাকেশ শীলের বাড়িতে একটি নোটিশ ঝুলিয়ে দেয় বালুরঘাট থানার পুলিশ। শুধু তাই নয়, শহরের জনবহুল এলাকা বাসস্ট্যান্ড চত্বরেও রাকেশ শীলের বিরুদ্ধে হুলিয়া নোটিশ ঝোলায় পুলিশ। জেলার একসময়ের দাপুটে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে শহরজুড়ে পুলিশের এমন হুলিয়া নোটিশ ঝোলানোর ঘটনা অনেককেই অবাক করেছে। আর যাকে ঘিরেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বালুরঘাট শহরজুড়ে। যদিও এই ঘটনা লোকদেখানো বলেই দাবি করেছে বিজেপি। তাদের অভিযোগ, পকসো মামলায় অভিযুক্ত রাকেশ শীল কোথায় লুকিয়ে রয়েছে তা জানেন জেলার প্রত্যেকটি তৃণমূল নেতা ও পুলিশ কর্মীরা। যাকে আড়াল করতেই লোক দেখানো এসব কান্ড ঘটাচ্ছে পুলিশ। তৃণমূল অবশ্য দাবি করেছে রাকেশ শীল দলের কোন পদে নেই। কেউ অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি পেতেই হবে।

তৃণমূল নেতা সুভাষ চাকি বলেন, আইন আইনের পথেই চলবে। রাকেশ শীল তৃণমূলের কোন পদে নেই।

বিজেপির সাধারণ সম্পাদক বাপী সরকার বলেন, পকসো মামলায় অভিযুক্ত রাকেশ শীল কোথায় লুকিয়ে রয়েছে তা প্রত্যেকটি তৃণমূল নেতা ও পুলিশ কর্মীরা জানে। তারপরেও লোক দেখানো এসব হুলিয়া নোটিশ ঝোলানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *