পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম বাইক আরোহী মাজেদুর রহমান (৫৩) বাড়ি বেলকুড়িয়া এলাকায়, অটো চালক খাদেমুল ইসলাম (৩২) বাড়ি চলিয়াপুকুর এলাকায়, সাবিনা টুডু (৪৫) বাড়ি ভাদুরীয়া এলাকায়, মাসুদা বিবি (৩৩) বাড়ি পতিরাম কইতারা এলাকায়। বংশীহারীর দিক থেকে মহিপাল যাচ্ছিল। উলটো দিকে মহীপালের দিক থেকে বংশীহারীর দিকে আসার সময় জামার বালিরঘাট টার্নিং অটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে পাল্টি খেয়ে যায় অটো। ঘটনায় গুরুতর আহত হয় বাইকসহ অটোতে থাকা বাইক চালক ও যাত্রী। তড়িঘড়ি পথযাত্রীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
এ বিষয়ে পথ চলতি দুই শিক্ষক সাহি ইমরান সরকার ও দীপঙ্কর ভৌমিক জানিয়েছেন আমাদের আমরা ইস্কুল যাবার সময় দেখতে পাই জামার এলাকার টার্নিং এ অটো সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় পড়েছিল বেশ কয়েকজন। আমরা তৈরি করি তাদের উদ্ধার করে নিয়ে আসি রশিদপুর গ্রামীণ হাসপাতালে।

