গঙ্গারামপুর ৩১ শে জুলাই দক্ষিণ দিনাজপুর :—————– পারিবারিক অশান্তির কারণে লাইসেন্সধারী বন্দুক দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করল এক ব্যক্তি। সোমবার কাকভোরো চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরি এলাকায়।পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে হরিরামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি লাইসেন্সধারী বন্দুকটি উদ্বার করে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনা এলাকায় শোরগোল,পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। হরিরামপুর থানার পুলিশ জানিয়েছে,লাইসেন্সাধারী বন্দুক দিয়ে আত্মহত্যা করা ওই ব্যক্তির নাম শামসুজ্জামান ,বয়স(৭২) বছর। তার বাড়ি হরিরামপুর থানার পুন্ডরি এলাকায়।সরকারের তরফে বেশ কিছুদিন আগেই তিনি এই লাইসেন্সধারী বন্দুকটি পান।সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির কারণে সোমবার ভোরে ওই ব্যক্তি বন্দুক দিয়ে পরিবারে সবার অলক্ষে গুলি চালিয়ে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে।পরিবারে লোকজন বিষয়টি জানতে পেরে তাকে অসংখ্য জনক অবস্থায় হরিরামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। পারিবারিক অশান্তির কারণে তিনি এমন ঘটনা করেছেন কিনা তা পুলিশ তদন্ত করছে। হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে কি কারণে এমন ঘটনা ঘটালো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

