হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২২ ই জুন:——–— বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দ পুর গ্রাম পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিত, ও জেলা পরিষদের প্রার্থীদের সঙ্গে তিনি প্রথমে দেখা করেন, এরপরে ত্রিস্তরের প্রার্থীদেরকে নিয়ে তিনি প্রায় পাঁচশো টি বাইক নিয়ে রেলি করেন সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত ও পূন্ডরী গ্রাম পঞ্চায়েত জুড়ে। এদিন এলাকায় তিনি পৌঁছে সাধারণ মানুষের কাছে প্রার্থীদের হয়ে ভোট চান এবং তৃণমূলের একাধিক উন্নয়নের কথা তুলে ধরেন পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে জেতার পরে এলাকায় একাধিক উন্নয়ন নির্বাচিত প্রার্থীদের দ্বারা করা হবে বলে তিনি জানিয়েছেন । এদের সেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল হাতেম আলী, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা সাগর( ওরফ) মাসুদ আনাম , সৈয়দপুর অঞ্চল সভাপতি গোলাম ফারুক আজম, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা গ্রাম পঞ্চায়েত প্রার্থী শাহনাজ পারভীন, হরিরামপুর পঞ্চায়েত সমিত প্রার্থী জয়তুন নেহার বিবি , জেলা পরিষদের প্রার্থী খকেশ্বর দেব শর্মা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত প্রার্থী ও কর্মী সমর্থকরা।
এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায় বিপ্লব মিত্র জানিয়েছেন, আজকে সকাল থেকেই হরিরামপুর জুড়ে ভোট প্রচার করতে এসেছিলাম প্রার্থীদের হয়ে , প্রার্থীদেরকে নিয়েই গ্রামে গ্রামে গিয়েছি গিয়ে ভোট প্রচার করেছি। আমরা আশাবাদী আমাদের সরকার যে পরিমাণে উন্নয়ন করেছে তাতে সাধারণ মানুষ তৃণমূলকেই ভোট দেবে ।

