বিহারে এনডিএ-র ঝড়ে বালুরঘাটে উৎসবের ঢেউ, “এসআইআর সম্পূর্ণ হলেই বাংলায় পরিবর্তন নিশ্চিত”— দাবি স্বরূপ চৌধুরীর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১৪ নভেম্বর ——- বিহার নির্বাচনে এনডিএ-র জয়ের ফল ঘোষণার পরেই উৎসবের শহর হয়ে উঠল বালুরঘাট। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনে জমে ওঠে বিজয়োৎসবের আবহ। দলীয় পতাকা হাতে, মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে শতাধিক নেতা–কর্মী রাস্তায় নেমে পড়েন। ঢাক–ঢোলের তালে তালে ধ্বনি, পথচারীদের হাতে লাড্ডু বিতরণ—সব মিলিয়ে রাজনীতির মঞ্চে যেন আগাম বিজয় উদ্‌যাপন।

এই উচ্ছ্বাসের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ছুড়ে দেন তীব্র রাজনৈতিক বার্তা। তাঁর দাবি,“এসআইআর প্রক্রিয়ার সফল বাস্তবায়নই বিহারে এনডিএ-কে ঐতিহাসিক জয় এনে দিয়েছে। আর পশ্চিমবঙ্গ? এখানেও বিজেপির ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা।”

স্বরূপবাবুর কথায়, বিহারের ফলাফল দেশের রাজনৈতিক হাওয়ার দিক স্পষ্ট করে দিয়েছে—“মানুষ উন্নয়ন চায়, স্থিতিশীলতা চায়, আর সেই বিশ্বাসের জায়গায় বিজেপিই দেশের প্রথম পছন্দ।”

এদিন বালুরঘাটে বিজেপির এই বিজয় উৎসবে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা বাপী সরকার ও শুভেন্দু সরকার। নেতৃত্বদের মতে বিহারের বিজয়ের জোয়ার এবার বাংলায় আরও প্রবল স্রোত তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *