মালদা শিল্পী সংসদ, জেলা ক্রীড়া সংস্থা ও মালদা কালিতলা ক্লাব এর যৌথ উদ্যোগে প্রভাত ফেরির মধ্য দিয়ে পালন বসন্ত উৎসব।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ রবিবার রাজ্য

মালদা শিল্পী সংসদ, জেলা ক্রীড়া সংস্থা ও মালদা কালিতলা ক্লাব এর যৌথ উদ্যোগে প্রভাত ফেরির মধ্য দিয়ে পালন বসন্ত উৎসব। মঙ্গলবার সকালে মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে সুসজ্জিত প্রভাত ফেরি শহর পরিক্রমা করে শেষ হয় মালদা ডি এস এ ময়দানে। প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, উদ্যোক্তা কমিটির সদস্য প্রসেনজিৎ দাস, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। শান্তিনিকেতনের আদলে হলুদ শাড়ি পড়ে প্রভাত ফেরিতে অংশ নেন মহিলারা। প্রভাত ফেরিতে নৃত্য প্রদর্শন করেন শিল্পীরা। গানের তালে নাচে মেতে উঠে শিশুরাও।শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় মালদা ডিএসএ ময়দানে। সেখানে দোল উৎসবের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *