বালুরঘাট, ২৫ মার্চ— রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই প্রতিবাদের ঢেউ বালুরঘাটে । বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে আন্দোলনে সামিল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস । শনিবার বালুরঘাটের নারায়ণপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান জেলা কংগ্রেস নেতৃত্বরা । শতাধিক কর্মীসমর্থকদের উপস্থিতিতে চলে পথ অবরোধের ঘটনাও। আর যার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধঘন্টা পর বালুরঘাট থানার পুলিশ পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। যাদিও রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে আগামীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী ।

