জটিল রোগে আক্রান্ত চার মাসের শিশু কন্যা দেবস্মিতা পাল তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা। এই বিপুল পরিমান অর্থ উপার্জন করা ওই কন্যা সন্তানের পিতা বিপ্লব পালের পক্ষে সম্ভব না।
মালদহের বামণগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের কানাতি পাড়ার বাসিন্দা বিপ্লব পালের চার মাসের শিশু কন্যা দেবস্মিতা পাল। জন্মের দের মাসের মাথায় ওই শিশু কন্যার জন্ডিস ধরা পরে। এর পরেই চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে দেখেন দেবস্মিতার লিভার নষ্ট হয়ে গেছে । পেটের যন্ত্রণায় ক্ষুদে দেবস্মিতা ছটপট করতে থাকে। মেয়ের যন্ত্রণা দেখে কলকাতায় চিকিৎসকের কাছে গিয়ে বিভিন্ন পরীক্ষা করে দেখেন দেবস্মিতার লিভার নষ্ট হয়ে গেছে। দেবস্মিতাকে বাঁচাতে গেলে লিভার প্রতিস্থাপন করতে হবে । আর যার জন্য প্রয়োজন প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা। পেশায় ক্ষুদ্র শাখা ব্যবসায়ীর পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় কোনভাবেই সম্ভব না। চোখের সামনে ছোট্টো দেবস্মিতাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঢলতে দেখে বাবা বিপ্লব পাল সমাজিক মাধ্যমে দেবস্মিতা কে বাঁচানোর বিডিও বানিয়ে সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেবস্মিতার বাবার অশ্রু কাতর আবেদনে সারা দিয়ে এদিন তার বাড়িতে ছুটে যান বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দিজবর জয়ধর ওই শিশু কন্যার চিকিৎসার জন্যে দেবস্মিতার বাবা বিপ্লব পালের হাতে আর্থিক সাহায্য তুলে দেন দিজবর বাবু।

