স্টুডেন্টস হেলথ হোম, কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা “উৎসব-২০২৩” সোমবার অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। এদিনের প্রতিযোগিতা মূলক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সভাপতি প্রবীরকুমার সাহা ও সম্পাদক রঞ্জনকুমার মোদক,বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা সহ অন্যানরা।পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্য প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে স্টুডেন্টস হেলথ হোম।প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন বিদ্যালয় সহ কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে।প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানকে ঘিরে ছাত্র ছাত্রীদের উৎসাহতা ছিলোই ভালো।

