বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের প্লান্ট প্রদান করলেন অবসর প্রাপ্ত শিক্ষক।এদিন প্লান্ট টির উদ্ধোধন হতে খুশি ছাত্র,ছাত্রী থেকে খুশি শিক্ষক,শিক্ষিকারা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের প্লান্ট প্রদান করলেন অবসর প্রাপ্ত শিক্ষক।এদিন প্লান্ট টির উদ্ধোধন হতে খুশি ছাত্র,ছাত্রী থেকে খুশি শিক্ষক,শিক্ষিকারা।
গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ হাজার ৩০০ জন ছাত্র ছাত্রী রয়েছে।
গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন বিঞ্জান বিভাগে শিক্ষকতা করেছেন মকবুল হোসেন। ২০২০ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন। অবসর নেবার পরেও তিনি বিদ্যালয়ের ছাত্র,ছাত্রী,সহকারী শিক্ষক,শিক্ষিকাদের স্মৃতি ভুলতে পারেননি।দীর্ঘদিন শিক্ষকতা করার সময় মকবুল সাহেব উপলব্ধি করে ছিলেন বিদ্যালয়ের ছাত্র,ছাত্রী,শিক্ষক,শিক্ষিকাদের জন্য পরিশ্রুত পানীয় জলের প্রয়োজন।তাই তিনি মনে মনে ঠিক করে রেখে ছিলেন বিদ্যালয়ের পরিশ্রুত পানীয় জলের সংকট দুর করবেন। ২০২০ সালে তিনি শিক্ষক জীবন থেকে অবসর নেন। ৩ বছর আগে অবসর নিলেও তিনি ভুলে যাননি পরিশ্রুত পানীয় জলের কথা। তাই নিজের গাটের কয়েক লক্ষ টাকা ব্যায়ে তিনি বিদ্যালয়ের পরিশ্রুত পানীয় জলের প্লান্ট বসিয়ে দিলেন। গত কয়েক মাস ধরে পরিশ্রুত পানীয় জলের প্লান্ট বসানোর কাজ চলছিল। এদিন প্লান্টটির উদ্বোধন করা হল।
ফিতে কেটে ছাত্র,ছাত্রী,শিক্ষক,শিক্ষিকাদের জন্য পরিশ্রুত পানীয় জলের প্লান্টের উদ্ধোধন করেন অবসর প্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন,সহকারী শিক্ষক বাসুদেব ভারতী,অহেন্দ্র শীল,আলতাব হোসেন,চন্দ্রশেখর সরকার,অবসর প্রাপ্ত শিক্ষক শ্যামল ঘোষ,বিপ্লব মিত্র আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *