দক্ষিণ দিনাজপুর জেলার ৩৮ নম্বর কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে গঙ্গারামপুর ব্লকের ১০ নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পৌতাদিঘীতে এক পথসভার আয়োজন করা হয়।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

দক্ষিণ দিনাজপুরঃ– আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার ৩৮ নম্বর কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাব হোসেন মন্ডলের সমর্থনে গঙ্গারামপুর ব্লকের ১০ নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পৌতাদিঘীতে এক পথসভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব আলী সরকার, ১০ নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরন কুন্ডু, ব্লকের সাধারণ সম্পাদক ফজলু মিঞা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং প্রার্থী তোরাব হোসেন মন্ডল।
এদিন দলীয় প্রার্থীর সমর্থনে বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকরা নেতৃত্বদের সঙ্গে নিয়ে জোরদার প্রচার চালান। প্রচার কর্মসূচির পর পৌতাদিঘীতে একটি পথসভার আয়োজন করা হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী তোরাব হোসেন মন্ডল বলেন, “কর্মী-সমর্থকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব।”
অন্যদিকে, উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আলী সরকার বলেন, “যেভাবে বহু যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাতে মানুষ এখন সজাগ হয়েছে। এরই প্রতিফলন আমরা ভোটবাক্সে পাব এবং আমরাই জয়ী হব।”
সমগ্র কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা এবং কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *