ফের পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ঝাঁটা হাতে বিক্ষোভ এলাকাবাসীর। গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে জুটবে ঝাঁটা পেটা এমনটাই হুঁশিয়ারি এলাকাবাসীর। আর এই গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে

মালদা, ২৭ মার্চ:- সোমবার দুপুরের মালদহের ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতে। সেখানকার বাগবাড়ি খোয়ার মোড় থেকে বাহান্ন বিঘা যাবার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সংস্কারের দাবি জানিয়েও কোন লাভ হয়নি। এলাকাবাসীদের অভিযোগ এই বিষয়ে রাস্তা সংস্কারের জন্য জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনকে বহুবার বলা সত্বেও এখনো অব্দি কাজ হয়নি। প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে […]

Continue Reading

ঘুড়ির সুতোই আটকে থাকা পরিযায়ী পাখির প্রাণ বাঁচালো গাজলের বিডিও উষ্ণতা মুক্তান।

মালদা, ২৭ মার্চ। ঘুড়ির সুতোই আটকে থাকা পরিযায়ী পাখির প্রাণ বাঁচালো গাজলের বিডিও উষ্ণতা মুক্তান। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল ব্লক অফিস সংলগ্ন বিডিওর বাংলোর কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের বিডিও উষ্ণতা মুক্তানের বাংলোর কাছেই ঘুড়ির সুতো এবং গাছের সঙ্গে আটকে থাকা একটি পরিযায়ী পাখি দীর্ঘক্ষণ ধরে ছটফট করছিল। অনেক রকম ভাবে সেই […]

Continue Reading

গত বছর মাধ্যমিক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই কয়েক জনের বিরুদ্ধে। পড়ুয়ার পরিবারের দাবি, থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও অভিযুক্তেরা এখনও অধরা। এর মধ্যে মেয়েটির পরিবারকে প্রাণে মারার হুমকিও দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ বার বাড়িতে বোমা মেরে খুনের চেষ্টারও অভিযোগ উঠল।

গত বছর মাধ্যমিক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই কয়েক জনের বিরুদ্ধে। পড়ুয়ার পরিবারের দাবি, থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও অভিযুক্তেরা এখনও অধরা। এর মধ্যে মেয়েটির পরিবারকে প্রাণে মারার হুমকিও দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ বার বাড়িতে বোমা মেরে খুনের চেষ্টারও অভিযোগ উঠল। রবিবার গভীর রাতে মালদহের মানিকচলের ভুতনী থানা এলাকার এই […]

Continue Reading

তপন থানার যদুপুর চেচড়া এলাকায় অসুস্থ হয়ে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনায় শোরগোল,পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে, শোকাহত পরিবার

গঙ্গারামপুর ২৬মার্চ দক্ষিণ দিনাজপুর:অসুস্থ হয়ে এক আদিবাসী যুবকের মৃত হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার যদুপুর চেচড়া এলাকায়। পরিবারের লোকজন জানিয়েছে, মৃগী রোগে বহুদিন ধরেই অসুস্থ ছিল সে। এদিন গুরুতর অসুস্থ হলে তাকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। […]

Continue Reading

রাহুল গান্ধী ইশ্যুতে জোড়ালো আন্দোলন বালুরঘাটে। প্রধানমন্ত্রীর কুশপুতুল বানিয়ে জুতোপেটা কংগ্রেস কর্মীদের।

  বালুরঘাট, ২৬ মার্চ —-— রাহুল গান্ধী ইস্যুতে আন্দোলন জোড়ালো করছে জাতীয় কংগ্রেস। দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন অভিযোগ তুলে তাঁর কুশ পুত্তলিকা দাহ করা হলো বালুরঘাটে। রবিবার শহরের জেলা কংগ্রেস ভবনের সামনে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্বরা। যে বিক্ষোভ আন্দোলনের জেরে রাস্তার দুই ধারে আটকে পড়ে যান চলাচল। […]

Continue Reading

বালুরঘাটে আস্ত মদের দোকান লুট! চোরের কান্ড দেখে অবাক পুলিশ কর্মীরাও। সরকারী লাইসেন্সপ্রাপ্ত দোকানে সিসিটিভি না থাকায় প্রশ্নের মুখে দোকান মালিক।

  বালুরঘাট, ২৬ মার্চ —-– আস্ত মদের দোকান লুট! চোরের কান্ড দেখে অবাক পুলিশও। রবিবার সকালে বালুরঘাটের চকভৃগু এলাকায় একটি মদের দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। রাতের অন্ধকারে দোকানের ছাদের টিন খুলে এবং দরজার তালা ভেঙ্গে প্রচুর পরিমাণে দেশি বিদেশি মদ নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিরা। চুরি করা হয়েছে ইনভার্টারের ব্যাটারিও। দোকান মালিক […]

Continue Reading

সিভিক ছেলের প্রভাব খাটিয়ে পানীয় জল নিয়ে দাদাগিরি বাবার। প্রতিবাদে পাম্প ঘরে তালা ঝোলালো গ্রামবাসীরা। উত্তেজনা বালুরঘাটের ভাটপাড়ায়।

    বালুরঘাট, ২৬ মার্চ—– সিভিক ভলেন্টিয়ার ছেলের প্রভাব খাটিয়ে জল নিয়ে দাদাগিরি বাবার। ঘটনার প্রতিবাদে পিএইচ ইর পাম্প ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকসা এলাকায়। যে খবর পেয়েই এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার পুলিশ। জানা যায়, নকসা […]

Continue Reading

রোজগার বাড়লেও ১৫০০ বেশি অস্থায়ী কর্মীদের মাস মাইনে দেওয়াটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষের কাছে । যদিও  ২০২২-২৩ অর্থ বর্ষে ইংরেজবাজার পুরসভার আয় বেড়েছে প্রায় ১৩ কোটি টাকারও বেশি। সুতরাং ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ১৭৯ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে ইংরেজবাজার পুরসভায়। শনিবার ইংরেজবাজার পুরসভায় শাসক দল তৃণমূলের ২৬ জন কাউন্সিলরের উপস্থিতিতে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। যাতে ২০২৩-২৪ অর্থ বর্ষে বাজেটে ধরা হয়েছে ১৬৮ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার ২৭২ টাকা। অর্থাৎ প্রায় ১৬৯ কোটি টাকা বলা যেতে পারে। 

মালদা,২৬ মার্চ।  এদিন ইংরেজবাজার পুরসভার মোট ২৯ টি ওয়ার্ডের মধ্যে ২৬ টি ওয়ার্ডের নির্বাচিত তৃণমূল দলের কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন বাজেট বৈঠকে।  বাকি বিরোধী দলের তিন কাউন্সিলর এদিনের বাজেট বৈঠকে উপস্থিত হন নি। ইংরেজবাজার পুরসভা সূত্রে জানা গিয়েছে , ২০২-২৩ অর্থবর্ষে ১৫৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। এবছর প্রায় ১৬৯ এর কোটি টাকার বাজেট পেশ […]

Continue Reading

কুশমন্ডি থানার ডিকুল এলাকায় পারিবারিক অশান্তির কারণে এক আদিবাসী যুবক বিষ খেয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হলে সেখানে তার মৃত্যু হয়, পরিবারের শোকের ছায়া,তদন্ত শুরু করেছে পুলিশ

গঙ্গারামপুর ২৬শে মার্চ: দক্ষিণ দিনাজপুর। পারিবারিক পঅশান্তির কারণে বিষ খেয়ে আত্মহত্যা করল এক আদিবাসী যুবক বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার ডিকুল এলাকায়।শনিবার রাতে এমন ঘটনায় খবর পাবার পরে প্রথমেই আদিবাসী যুবককে কুশমন্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তার সেখানে মৃত্যু হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার […]

Continue Reading

ঠাকুর্দার দেহ শ্মশানে নিয়ে আসার পথে আত্রেয়ীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নাতির। দেহ উদ্ধারে নামল ডুবুরি, তদন্তে পতিরাম থানার পুলিশ

  বালুরঘাট, ২৫ মার্চ— ব্রীজ থেকে নদীতে ঝাঁপ কিশোরের। দেহ উদ্ধারে আত্রেয়ীতে নামলো ডুবুরি। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায়।ঠাকুর্দার শেষকৃত্যের দিনে নদীর জলে ঝাঁপ দিয়ে ওই কিশোরের এমন আত্মহত্যার ঘটনায় রহস্যের দানা বেধেছে । পুলিশ জানিয়েছে, ওই কিশোরের নাম বিট্টু । এদিন দুপুরে মর্মান্তিক এমন ঘটনার খবর পেতেই আত্রেয়ীর পাড়ে […]

Continue Reading