কোচবিহার:- ঘটনার পৌরসভার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা । নিজে ঘটনায় কোনরকম কেউ আহত হয়নি । জানা যায় কোচবিহার পৌরসভা পরিচালিত ভবানীগঞ্জ বাজারে বিল্ডিংগুলো বেহাল অবস্থা রয়েছে । বহুবার ব্যবসায়ীদের পক্ষ থেকে পৌরসভার কাছে স্মারকলিপি ও প্রদান করা হয়েছে । দ্রুত বিল্ডিং মেরামতের কাজ শুরু হবে এই আশ্বাস দেওয়া হয় । তবে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে কোচবিহারে । শনিবার সকাল হঠাৎই মাছ বাজারের মাছের আড়াতের উপর যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর একটি সেট রাজেশ মাহাতো মাছের ব্যবসায়ীর দোকানের উপর ভেঙে পড়ে । যার ফলে তার দোকান পুরোপুরি ভেঙে যায় । যদিও সেই সময় দোকানে কেউ ছিলনা যার ফলে কোনরকম কেউ আহত হয়নি । তবে বিকট আওয়াজ এ কোটা বাজার চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ী থেকে শুরু করে দোকানের মালিক রাজেশ মাহাতো । তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিল্ডিংয়ের বেহাল অবস্থা পৌরসভা কোনরকম পদক্ষেপ না নেবার ফলে আজ এই ধরনের ঘটনা ঘটলো । তবে কপালের জোরে এ ঘটনায় কেউ আহত হয়নি ।

