রাজ্যের অনুমতি ছাড়াই মিলছে নেতাদের পদ! দক্ষিন দিনাজপুরে তৃণমূলের ঘোষিত ইলেকশন কমিটি ঘিরে বিতর্ক।

  বালুরঘাট, ১৪ মার্চ––– পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ইলেকশন কমিটি ঘিরে জোর বিতর্ক দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলা কমিটি ঘোষণা না হতেই একাধিক নেতার নামে পড়লো পদাধিকারী সিলমোহর। অবাক নেতা কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ উগড়ালেন সোশ্যাল মিডিয়ায়। আর যাকে ঘিরে প্রকাশ্যে এল শাসক দলের অন্দরের চাপা কোন্দল । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করতে জেলার আটটি ব্লকেই […]

Continue Reading

দুর্ঘটনার পাঁচ দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত গাড়ি চালক তথা তৃনমূল নেতা‌

মালদাঃ- —দুর্ঘটনার পাঁচ দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত গাড়ি চালক তথা তৃনমূল নেতা‌।পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে নিহত পরিবারে লোকেরা প্রশ্ন তুলেন অভিযুক্ত গাড়িচালক তৃণমূল নেতা বলেই কি এখনো পুলিশের হাতে অধরা নাকি পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই নেতাকে গ্রেফতার করছে না।হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি নিহত পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে,হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের […]

Continue Reading

গ্রামের দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের যাদববাটি গ্রামের দরিদ্র সাধারণ মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে কলকাতা থেকে তিনজন চিকিৎসকের পাশাপাশি জেলার চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় তাদের। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এমন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে […]

Continue Reading

নারী দিবস সপ্তাহ কর্মসূচি সামনে রেখে বাল্যবিবাহ নিয়ে সচেতনতা মূলক শিবির করল গঙ্গারামপুর ব্লক প্রশাসন।

গঙ্গারামপুর,১৪ মার্চ : সোমবার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের দামোদরপুরে অবস্থিত সৎ ভাবনা সভাকক্ষে শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা,গঙ্গারামপুর ব্লক সমাজ কল্যাণ আধিকারিক বাসুদেব পাল,বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মহেন্দ্র হেমরম,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য তথা পিএলভি আরিফুল ইসলাম প্রমুখ।এদিন সচেতনতা শিবিরে ক্ষুদে পড়ুয়াদের দ্বারা কবিতা,আবৃত্তি […]

Continue Reading

টোটোর সঙ্গে মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ১, আহত ৩।

সোমবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায় চৌমুহনী-ফুলবাড়ী রাস্তায়। ঘটনায় দুমড়ে মুচড়ে একাধিক টুকরো হয়ে যায়, নয়ানজুলিতে উল্টে যায় মাছ বোঝাই পিকআপ ভ্যানটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ সহ ফুলবাড়ী ট্রাফিক পুলিশ এবং রামপুর ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি গাড়ি গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় […]

Continue Reading

একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হল। সোমবার গঙ্গারামপুর থানা চত্বরে মঞ্চ বানিয়ে মোবাইল গুলি বিলি করা হয়।

একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হল। সোমবার গঙ্গারামপুর থানা চত্বরে মঞ্চ বানিয়ে মোবাইল গুলি বিলি করা হয়। পাশাপাশি থানায় মোবাইল নিতে আসা মানুষজনের হাতে মিস্টির প্যাকেট তুলে দেওয়া হয় পুলিশের তরফে। জানা গিয়েছে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল গঙ্গারামপুরের ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজনের। মোবাইল হারিয়ে যাবার পর সেই সমস্ত মানুষজন হারিয়ে […]

Continue Reading

সর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হল দুইজন।

মালদা:—-রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার তিলাশন এলাকায়।গভীর রাত থাকায় সেইসময় ঘুমিয়ে পরেছিলো পরিবারের সকলেই।ওই পরিবারের মৃন্ময় বাবু আচমকা অন্য ঘর থেকে চিৎকার শুনতে পায়। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন যে বাড়িতে দাও দাও করে আগুন জলছে । আগুন লাগা ঘরে সেই সময় আটকে ছিল মৃন্ময় এর বৌদি বর্নালী দাস ও তার […]

Continue Reading

কৃষক স্বার্থে গঙ্গারামপুরের কালদিঘী সমবায় হিমঘরে আলু সংরক্ষন শুরু হল ১০মার্চ থেকে, চলবে ২৮ মার্চ পর্যন্ত।শুরুর দিন থেকেই কৃষকদের ভিড় উচড়ে পড়ল আলু সংরক্ষণ করতে

    গঙ্গারামপুর ১২ মার্চ দক্ষিণ দিনাজপুর-কৃষক স্বার্থে জেলার মধ্যে নামকরা হিমঘরে আলু সংরক্ষন করা শুরু হল। শুক্রবার থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালদিঘীর সমবায় হিমঘরে আলু সংরক্ষনের প্রথম দিনেই কৃষকদের ভিড় ছিল চোখে পরার মত।সকল কৃষকের স্বার্থে একমাত্র তারাই সব ধরনের সুবিধা সহ ভালো পরিষেবা দিয়ে এসেছেন বলেই এখানে কৃষকেরা আলু সংরক্ষন করতে ভিড় করেন […]

Continue Reading

তপনের দাড়ালহাট এলাকায় পথ দুর্ঘটনার কবলে স্কুল ভ্যান

তপন: ঘটনায় আহত একাধিক ছাত্র। সোমবার বেলা আনুমানিক সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দাড়ালহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাড়ালহাট এলাকার একটি স্কুল ভ্যান ছিল সেটি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাস্তার উপর মাটি ফেলা ছিল, অন্য গাড়িকে সাইড দেওয়ার সময় রাস্তার উপর মাটির ঢিবিতে একটি চাকা উঠে […]

Continue Reading

পঞ্চায়েতের নির্বাচনের আগে সিপিআইএমের ঘর ভাঙলো তৃণমূল।প্রায় ২০০ টি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দ পুর পঞ্চায়েতের খোয়ের বাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান কর্মসূচিটি করা হয়।যেখানে তৃণমূলের জেলা সভাপতি সহ ব্লকের নেতারা উপস্থিত ছিলেন।এদিন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন,সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ভাবে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি।পঞ্চায়েত […]

Continue Reading