কেপমারি করতে গিয়ে গঙ্গারামপুর থানার পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা ছিনতাইকারী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২৬অগাষ্ট দক্ষিণ দিনাজপুর :————-হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়দের কাছ থেকে কেপমারি করতে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা ছিনতাইকারী।এমন ঘটনায় নিন্দার ঝড় জেলাজুড়ে। পুজোর মুখে ভিনরাজ্যের কেপমারির দল শহরের বুকে আস্তানা গাড়তে শুরু করায় চিন্তায় পড়েছেনগঙ্গারামপুরবাসী।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম শান্তনা বেদ (৩০) তাঁর বাড়ি ঝাড়খন্ডে। প্রতিদিন বহু মানুষ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন।বর্তমান সময়ে জ্বর,সার্দি ও কাশির উপসর্গ নিয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা আসছেন। সকাল থেকে হাসপাতালের আউট ডোরের সামনে ভিড় বাড়ছে। সেই সুযোগে রোগী সেজে ভিন রাজ্যের মহিলা ছিনতাইকারী লাইনে দাড়িয়ে রোগী ও আত্মীয়দের কাছ থেকে মোবাইল,টাকা ছিনতাই করে চম্পট দিচ্ছিল। মাঝে মধ্যে হাসপাতাল থেকে রোগী ও রোগীর আত্মীয়দের মোবাইল ও নগদ টাকা চম্পট যাওয়ায় শোরগোল পড়ে যায়। আতঙ্কের সৃষ্টি হয় হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়দের । রোগীর আত্মীয়দের কাছ থেকে মোবাইল,টাকা চম্পট যাবার বিষয়টি জানতে পারে গঙ্গারামপুর থানার পুলিশ। সেই মত হাসপাতাল চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা। মোতায়ন করা হয় সাদা পোষাকের পুলিশ। শুক্রবার সকাল থেকে গঙ্গারামপুর সুপার হাসপাতালের আউট ডোরে সামনে দীর্ঘ লাইন পড়ে। জ্বর,সার্দি কাশির উপসর্গ নিয়ে ডাক্তার দেখানোর জন্য আউট ডোরে লাইনে দাড়িয়ে ছিলেন ।
মাঝে মধ্যে হাসপাতাল থেকে রোগীর আত্মীয়দের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা চম্পট যাওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছিল। গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার বলেন,সামনে পুজো। পুজোর আগে যেন ভিন রাজ্যের ছিনতাইকারী গঙ্গারামপুরে আস্তানা গাড়তে না পারে সেই বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে জানাব। গঙ্গারামপুর থানার নারই এলাকার গৃহবধূ তাজমুন নেশার। লাইনে দাড়িয়ে থাকার সময় তাজমুনের টাকার ব্যাগ উধাও হয়ে যায়। হাসপাতাল চত্বরে চিৎকার চ্যাঁচামেচি শুরু করেন তাজমুন। তাঁর চিৎকারে অন্যান্য রোগীর আত্মীয় স্বজনরা ভিড় করেন। আশপাশ থাকা সাদা পোষাকের পুলিশ গৃহবধূর কাছে গিয়ে চিৎকারের কারণ জানতে চান ।সে সময় সেখান থেকে ধৃত মহিলা পাশ কাটিয়ে যাবার চেষ্টা করলে সাদা পোষাকের পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে। ধৃত মহিলার কাছ থেকে প্রায় হাজার নগদ টাকা ও তিনটি চোরাই মোবাইল উদ্ধার হয়। এরপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন মহিলা ছিনতাইকারীকে গ্রেপ্তার করায় শহরবাসী কিছুটা স্বস্তির হাফ ছেড়েছেন। কিন্তু সামনে পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগে গঙ্গারামপুর শহরে ভিন রাজ্যের মহিলা ছিনতাইকারীর দল আস্তানা গাড়ায় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসেছিলেন মামনি সরকার। তিনি বলেন,হাসপাতালে অনেক মুমুর্শ রোগী আসেন। তাদের পরিবারের কাছ থেকে যদি টাকা কিংবা মোবাইল ছিনতাই হয়। তাহলে চরম বিপদের মুখে পড়তে হবে। জরুরী ভিত্তিতে ওষুধ পর্যন্ত কিনতে পারবেন না। তিনি হাসপাতাল চত্বরে নিরপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসা তাজমুন নেশার নামে এক গৃহবধূর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই যায়।সঙ্গে সঙ্গে সাদা পুলিশ শান্তনা বেদ নামে এক মহিলা আটক করে জিঞ্জাসাবাদ করে। তাঁর কাছ থেকে প্রায় তিন হাজার টাকা,তিনটি চোরাই মোবাইল উদ্ধার হয়। এরপরে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনা রীতিমতো শোরগোল পড়েছে এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *