হরিশ্চন্দ্রপুরে সিপিএমের সভায় শতরূপ ঘোষ। তৃণমূলের ব্লক সভানেত্রী গ্রেপ্তারের দাবি

হরিশ্চন্দ্রপুর,৩ ফেব্রুয়ারি: হরিশ্চন্দ্রপুরে সিপিএমের উত্তর পূর্ব পশ্চিম ও মধ্য এরিয়া কমিটির ডাকে সাংগঠনিক সভা এবং পথসভায় যোগ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য শতরূপ ঘোষ। হরিশ্চন্দ্রপুরের একটি কমিউনিটি হলে তিনি দুপুরবেলা এলাকার সিপিএম নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক সভা করেন। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস, জেলা কমিটির সদস্য মোঃ খলিল, আরজাউল হক, প্রণব দাস, গৌতম […]

Continue Reading

মুখ্যমন্ত্রী সভায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিকে জেলা প্রশাসনের সাহায্য

হরিশ্চন্দ্রপুর, ৩ জানুয়ারি গত মঙ্গলবার গাজলের মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে বাস দুর্ঘটনায় আহত হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার খোপা কাটিগ্রামের মোস্তাফিজুর রহমান নামে এক যুবক। দুর্ঘটনায় মাথা এবং পায়ের চোট পেয়েছিলেন তিনি। প্রথমে তাকে গজল পরে মালদা হাসপাতালে চিকিৎসা করা হয়। আজ তিনি বাড়ি ফিরলে, জেলা পরিষদের শিশু নারী এবং ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন ওই […]

Continue Reading

গাজোলের নয়াপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি

গাজোলের নয়াপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তড়িঘড়ি তাকে রেফার করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, নয়াপাড়া এলাকায় বাজার করতে আসার পথে রাস্তা পারাপার করতে গিয়ে গাজোল – বামনগোলা রাজ্য সড়কে পাকুয়ার দিক থেকে আসা গাজোল গামী একটি মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় […]

Continue Reading

ইভটিজিং রুখতে এবং যানবাহন চালকদের সচেতন করতে রাস্তায় নেমে প্রচার চালালো জেলা মহিলা পুলিশের স্কোয়াড বাহিনী। শুক্রবার সকালে অফিস ও স্কুল টাইমে মালদা শহরের পিরোজপুর এলাকার একটি গার্লস হাইস্কুলের সামনে রীতিমতো অভিযান চালানো শুরু করে মহিলা পুলিশ বাহিনীর ওই দল । কালো পোশাক ধারী মহিলা পুলিশ বাহিনীর দলটি রীতিমতো ইভটিজারদের নজরে রাখতে শুরু করে। যদিও পুলিশের স্কোয়াড বাহিনী দেখে কো রকম ইভটিজিং-এর ঘটনা ঘটেনি। তবে রাস্তা পারাপারের ক্ষেত্রে স্কুলের ছাত্রীদের রীতিমতো সহযোগিতা করে মহিলা পুলিশের ওই দলটি। এছাড়াও হেলমেট বিহীন মোটরবাইক চালকদের সচেতন করা হয়। স্কুলের সামনে যানজট রুখতেও রীতিমতো কড়া পদক্ষেপ নেই জেলা মহিলা পুলিশ বাহিনীর ওই বিশেষ দলটি। উল্লেখ্য, কয়েক মাস আগেই জেলা পুলিশ সুপারের উদ্যোগে মহিলা পুলিশ বাহিনীর একটি উইংস টিম গঠন করা হয়েছিল। তাতে কুড়িজন মহিলা পুলিশ নির্দিষ্ট একটি পোশাকে স্কুটি নিয়ে গোটা শহর ঘুরে নজরদারি চালাবে। সেই টিমের মধ্যে একজন থাকবে হেড। যিনি পথ চলতি যে কোন মহিলার অভাব অভিযোগের কথা লিপিবদ্ধ করবেন। পাশাপাশি ওই মহিলা পুলিশ বাহিনীর স্কুটিগুলিতেও তাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এই পরিস্থিতিতে অনেকটাই ইভটিজিং-এর ঘটনা কমে গিয়েছে বলে দাবি জেলা পুলিশের। সেই দিকে লক্ষ্য রেখে এদিন সকাল থেকেই মালদা শহরের বেশ কয়েকটি গার্লস হাই স্কুলের সামনেই তদারকি চালায় মহিলা পুলিশের স্কোয়াড বাহিনীর কর্মীরা।

মালদা , ৩ ফেব্রুয়ারি । ইভটিজিং রুখতে এবং যানবাহন চালকদের সচেতন করতে রাস্তায় নেমে প্রচার চালালো জেলা মহিলা পুলিশের স্কোয়াড বাহিনী। শুক্রবার সকালে অফিস ও স্কুল টাইমে মালদা শহরের পিরোজপুর এলাকার একটি গার্লস হাইস্কুলের সামনে রীতিমতো অভিযান চালানো শুরু করে মহিলা পুলিশ বাহিনীর ওই দল । কালো পোশাক ধারী মহিলা পুলিশ বাহিনীর দলটি রীতিমতো ইভটিজারদের […]

Continue Reading

ইট ভাটার শ্রমিকদের রেট বৃদ্ধির দাবিতে বংশীহারী ব্লকের সমস্ত ইট ভাটার শ্রমিক ও মালিক পক্ষদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হলো

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক এরিয়াতে ১১ টি ইটভাটা রয়েছে। এই ১১ টি ইট ভাটায় প্রচুর শ্রমিক কর্মরত। দিন যত যাচ্ছে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে কিন্তু বাড়ছেনা শ্রমিকদের পারিশ্রমক। শ্রমিকরা ইটভাটার মালিকদের রেট বৃদ্ধি করার কথা জানালেও রেট বৃদ্ধি হয়নি। বাধ্য হয়ে বংশীহারী ব্লক এরিয়ার সমস্ত শ্রমিক সংগঠনরা রেট বৃদ্ধি করার দাবি জানিয়েছিলেন তৃণমূলের […]

Continue Reading

গঙ্গারামপুর পৌরসভার তরফে গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ড থেকে সমস্ত ধরনের গাড়ি চলাচল শুরু হল, ফিতে কেটে কে স্টোলের উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

গঙ্গারামপুর১ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর। পুরসভার উদ্যোগে টার্মিনাসে বাস ঢোকা শুরু হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার তরফে সরকারি,বেসরকারি বাসের টিকিট কাউন্টারের সূচনা হল এদিন। শহরে যানজটমুক্ত করতে এখন থেকে নতুন বাসস্ট্যান্ডে সমস্ত গাড়ি প্রবেশ করে তাদের গন্তব্যে যেতে হবে বলে নিদেশ জারি করা হয়। এদিন সেই কাউন্টার গুলোর টি সূচনা অনুষ্ঠানে চেয়ারম্যান, চেয়ারম্যান সহ আরো অনেকে […]

Continue Reading

গঙ্গারামপুর কালদিঘি এগ্রিকালচারাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজার সন্তোষ দাস অবসরের পর সেই পদে বসলেন সমবায়ের কোষাধ্যক্ষ পদে থেকে পদোন্নতি পাওয়া গঙ্গারামপুরে ১৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধীর কুমার দেবশর্মা ,অবসরের দিনে সন্তোষ দাসকে সম্মান জানান সমবায় কর্তৃপক্ষ

গঙ্গারামপুর ১ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর। সমবায় সমিতির নতুন ম্যানেজারের চেয়ারে বসলেন সমবায়ের ক্যাশিয়ার।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে কালদিঘি এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটি লিমিটেডের ম্যানেজার সন্তোষ দাস এদিন তার পদ থেকে অবসর গ্রহণ করেন। তার জায়গায় পদোন্নতি পেয়ে সেই চেয়ারে বসলেন সমবায়ের কোষাধক্ষের দায়িত্বে থাকা অধীরবাবু। অবসরের গ্রহণের দিনে সন্তোষ দাস জানালেন, অধীর কুমার দেবশর্মা আরো ভালো করে দায়িত্ব […]

Continue Reading

তপন ব্লকের রামপুরে কর্মী সভা করল তৃণমূল শ্রমিক সংগঠন,পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এমন উদ্যোগ

গঙ্গারামপুর,১ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবার তপন ব্লকের রামপুরে কর্মী সভা করল তৃণমূল শ্রমিক সংগঠন।বুধবার বিকেলে সভার আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুরের একটি চালকল মিলের মাঠে। সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি নামিজুর রহমান, তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ধর,তৃণমূল নেতা মনসুর আলি,আজগর আলি, আইএনটিটিইউসির […]

Continue Reading