স্নানের ছবি তুলে ব্ল্যাকমেল, প্রতিবন্ধী গর্ভবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

 গঙ্গারামপুর ৩১ আগস্ট দক্ষিণ দিনাজপুর। স্নানের ছবি তুলে তা দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ। এরপর দিনের পর দিন এক প্রতিবন্ধী গর্ভবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতের নাম রাজা দাস (৩০), ওরফে রাজু। সোমবার দুপুরে তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। […]

Continue Reading

গঙ্গারামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্লক যুব সংসদ প্রতিযোগিতা।

শনিবার বেলা ১১টা নাগাদ গঙ্গারামপুর ব্লক অফিসের একটি সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ লাহিড়ি এবং যুগ্ম বিডিও মুন্সি ফারুক। এদিনের যুব সংসদ প্রতিযোগিতায় গঙ্গারামপুর ব্লকের মোট আটটি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। সংসদীয় গণতন্ত্রের কার্যপদ্ধতি, আলোচনা, বিতর্ক এবং বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে পড়ুয়ারা নিজেদের বক্তব্য তুলে […]

Continue Reading

খুঁটি পুজোয় শুরু হল হালদারপাড়া সর্বজনীন দুর্গাৎসব পরিচালনায় চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের ৪৭তম বর্ষের দুর্গা পুজোর কাজের সূচনা মণ্ডপ-প্রতিমা-আলোকও শয্যায় থাকছে বড় চমক

গঙ্গারামপুর ২৩আগস্ট দক্ষিণ দিনাজপুর।খুঁটি পুজোর মধ্য দিয়ে গঙ্গারামপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের হালদারপাড়ায় শুরু হয়ে গেল চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের ৪৭তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি।রবিবার ক্লাব সদস্যদের উপস্থিতিতে মঙ্গলঘট জলে নিয়ে ঢাকের বাদ্যির সঙ্গে খুঁটি পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণে সম্পন্ন হয় পুজোর যাবতীয় আচার। গঙ্গারামপুরের দুর্গাপুজোর মানচিত্রে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পুজো […]

Continue Reading

জঙ্গলের আড়ালে ফেনসিডিলের গুদাম! কার্টুন খুলতেই চক্ষু চড়কগাছ, বালুরঘাটে উদ্ধার শতাধিক নিষিদ্ধ কাফ সিরাপ

  বালুরঘাট, ২০ আগষ্ট –— জঙ্গলের নির্জনতা ভেঙে হঠাৎই রহস্যের গন্ধ! পর পর পড়ে থাকা চার-পাঁচটি কার্টুন দেখে স্থানীয়দের সন্দেহ হয়েছিল। ভিতরে কী রয়েছে, তা বুঝতে না পেরে খবর দেওয়া হয় পুলিশে। আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টুন খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ, ভর্তি নিষিদ্ধ ফেনসিডিল। বৃহস্পতিবার বালুরঘাটের মাহিনগর স্কুলপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। […]

Continue Reading

বিধায়ককে সংবর্ধনা সভায় কালদিঘীতে পদাতিক ক্লাবের নতুন কমিটি গঠন,

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘী পদাতিক ক্লাবের পক্ষ থেকে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা দেওয়া হল। পাশাপাশি ক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা অশোক বর্ধন, মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ-সহ ক্লাবের সদস্য ও নেতৃত্বরা। এদিন ক্লাবের পক্ষ থেকে বিধায়কের হাতে […]

Continue Reading

রাঘবপুর হাই স্কুলে নতুন লাইব্রেরির উদ্বোধন, পড়াশোনায় আরও উৎসাহিত হবে পড়ুয়ারা

গঙ্গারামপুর, ১৯ আগস্ট, দক্ষিণ দিনাজপুর: একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের রাঘবপুর হাইস্কুলে নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন হল।বুধবার আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা ভারত সরকারের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। নতুন লাইব্রেরি চালু হওয়ায় স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর হাই স্কুলের প্রধান […]

Continue Reading

বংশীহারীতে পুলিশের নাকা তল্লাশিতে দুই বোলেরো আটক, উদ্ধার ২৭০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ—গ্রেফতার ২

বংশীহারী,১৯ আগস্ট দক্ষিণ দিনাজপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বোলেরো গাড়ি আটক করে প্রায় ২৭০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খবর আসে, পূর্ণিয়া থেকে দুটি বোলেরো গাড়িতে […]

Continue Reading

মোবাইল গেমের বন্ধুর টানে গঙ্গারামপুরে, হোটেলে উঠতে গিয়ে পুলিশের হাতে উদ্ধার পূর্ব মেদিনীপুরের ৩ কিশোর

গঙ্গারামপুর ১১আগস্ট দক্ষিণ দিনাজপুর:– মোবাইল গেমে আসক্তির জেরে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে বিপাকে পড়ল পূর্ব মেদিনীপুরের তিন কিশোর।সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি লজ থেকে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ।পরে আইন মেনে তিন কিশোরকে দক্ষিণ দিনাজপুর জেলা শিশু কল্যাণ কমিটি (সিডাব্লিউসি)-র কাছে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন […]

Continue Reading

তৃণমূল সভাপতির বাড়িতেই জুয়ার ঠেক! পুলিশি হানায় গ্রেফতার ১৯, উদ্ধার ৯২ হাজার টাকা

  বালুরঘাট, ১১ আগষ্ট ——তৃণমূল নেতার বাড়িতেই নাকি চলছিল দেদার জুয়ার আসর! গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে তৃণমূল নেতা-সহ ১৯ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে নগদ ৯২ হাজার টাকা, বেশকিছু মোটরসাইকেল এবং ১৯টি মোবাইল ফোন। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম পঞ্চায়েতের গোকুলপুর এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ধৃতদের […]

Continue Reading

গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতে বৈঠক ঘিরে তৃণমূল-বিজেপি গোলমাল, আহত ৫

বালুরঘাট ১১আগস্ট দক্ষিণ দিনাজপুর ।গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত প্রধানের বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনায় উভয় পক্ষের মোট পাঁচজন আহত হন বলে খবর। খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। […]

Continue Reading