রাজনীতি নয়, পড়াশোনার পরিবেশ চাই— নেশামুক্ত ক্যাম্পাসের দাবিতে হিলি কলেজে এবিভিপি-র স্মারকলিপি

  বালুরঘাট, ৩০ জুন —–কলেজ ক্যাম্পাসে রাজনীতির রং নয়, ফিরুক শুধুই পড়াশোনার আবহ। এই বার্তাকেই সামনে রেখে হিলির এস.বি.এস. গভর্নমেন্ট কলেজে দলীয় রাজনীতিমুক্ত ও নেশামুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর পূর্ব জেলা এবিভিপি-র নেতৃত্বে অধ্যক্ষের হাতে বিস্তারিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও স্বাভাবিক […]

Continue Reading

ফুলবাড়িতে সরকারি বাস ও বালি বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ২০ যাত্রী

বালুরঘাট ৩০ জুন।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় সরকারি যাত্রীবাহী বাস ও বালি বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর জখম হন ডাম্পারের চালকও। আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান […]

Continue Reading

দক্ষিণ দিনাজপুরে নজির: ৫.৫ সেন্টিমিটার গলব্লাডারের পাথর মাইক্রো সার্জারিতে সফল অপারেশন

 বুনিয়াদপুর ২৯ জুন। চিকিৎসা ক্ষেত্রে নতুন নজির গড়ল দক্ষিণ দিনাজপুর। জেলার মধ্যে প্রথমবার ৫.৫ সেন্টিমিটার আকারের গলব্লাডারের পাথর মাইক্রো (ল্যাপারোস্কোপিক) সার্জারির মাধ্যমে সফলভাবে অপসারণ করলেন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কিশোর কুমার রায়। এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বুনিয়াদপুরের হেলথ ওকে নার্সিং হোমে। বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসা […]

Continue Reading

দক্ষিণ দিনাজপুরে প্রথমবার নির্বাচনের মাধ্যমে গঠিত হল চাইল্ড পার্লামেন্ট জলে ডুবে মৃত্যু প্রতিরোধের পাশাপাশি গণতন্ত্রের পাঠ কিশোর-কিশোরীদের

গঙ্গারামপুর ২৯জুন ।দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শিক্ষামূলক উদ্যোগ হিসেবে নির্বাচনের মাধ্যমে গঠিত হল চাইল্ড পার্লামেন্ট। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (CINI)-এর উদ্যোগে এবং নারী মুক্তি মহিলা সমিতির সহযোগিতায় গঙ্গারামপুরে অনুষ্ঠিত হয় এই অভিনব কর্মসূচি। জলে ডুবে মৃত্যু প্রতিরোধ প্রকল্পের পাশাপাশি শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়। নারী মুক্তি মহিলা […]

Continue Reading

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ৫ টাকায় মাছ-ভাত, খুশি রোগীর পরিজন

, কালিয়াগঞ্জ: রাজ্য সরকারের স্বল্পমূল্যের খাবার প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মাত্র ৫ টাকায় মাছ-ভাত দেওয়া হচ্ছে। এই উদ্যোগে হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। রোগীর পরিজনদের দাবি, অল্প খরচে পুষ্টিকর খাবার পাওয়ায় হাসপাতালে দীর্ঘ সময় থাকতে অনেক সুবিধা হচ্ছে। বাজারে খাবারের বাড়তি দামের তুলনায় […]

Continue Reading

ক্লাব হবে মানুষের, দলের নয়— বালুরঘাটের সংবর্ধনা মঞ্চ থেকেই তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের

  বালুরঘাট, ২৯ জুন —– রাজনীতি নয়, ক্লাব হবে সমাজসেবার অন্যতম ঠিকানা। রক্তদান, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই মানুষের পাশে দাঁড়াক ক্লাবগুলি— এমনই বার্তা দিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। রবিবার বালুরঘাট শহরের রামকৃষ্ণপল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিধায়ককে সংবর্ধনাও জানানো হয়। মঞ্চ থেকে […]

Continue Reading

আবাস পাইয়ে দেওয়ার নামে কাটমানি! কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, সাত বছর পর ফের বিস্ফোরক অভিযোগে তোলপাড় বালুরঘাট

  বালুরঘাট, ২৯ জুন —— প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি তোলার অভিযোগে ফের উত্তপ্ত বালুরঘাট। দীর্ঘ সাত বছর পর একই অভিযোগকে সামনে এনে রবিবার একযোগে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শহরের ৯ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা। অভিযোগের কেন্দ্রে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাসদা। সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ […]

Continue Reading

গোবরজদী নদীর ডাইভারশন সেতু ভেঙ্গে গেল

গোবরজদী নদীর ডাইভারশন সেতু ভেঙ্গে গেল। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ গামী সড়কে বিবাড়ি এলাকায় যে গোবরজদী ডাইভারশন সেতু রয়েছে গতকাল রাতে জলের স্রোতে ভেঙ্গে যায়। যোগাযোগ প্রায় বন্ধ। সেতুর দুধারে গাড়ি দাড়িয়ে রয়েছে। ছোটো গাড়ি গুলো পাশে পুরানো সেতু দিয়ে চলাচল করছে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি পাতের ফলে ফলে ফুলেফেঁপে উঠেছে সব নদী […]

Continue Reading

পুনর্ভবায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে মৃত্যু ১০ বছরের কিশোরের,বেঁচে গেল ৩ বন্ধু

 বালুরঘাট ২৭ শে জুন।৪ বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল ১০ বছরের এক কিশোরের। বাকি তিনজন সাঁতার কেটে উপর উঠে আসে। শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ইন্দ্রনারায়ণপুর এলাকায় পুনর্ভবা নদীতে ঘটে ঘটনাটি। মৃত কিশোরের নাম আয়ুস ঘোষ (১০)। তাঁর বাবা গোবিন্দ ঘোষ।বাড়ি গঙ্গারামপুর পুসভার ৭ নম্বর ওয়ার্ডের […]

Continue Reading

পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, তদন্তে পুলিশ

 বালুরঘাট ২৭জুন।দক্ষিণ দিনাজপুর জেলায় শনিবার সকালে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা ও এক ব্যক্তির। একটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে প্রাতভ্রমণে বেরোনো এক মহিলার। অন্য ঘটনায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। দুটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থানার দক্ষিণ বেলবাড়ি এলাকার বাসিন্দা মানু রায় (৪৫ […]

Continue Reading