পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ নভেম্বর —— পরিবেশ রক্ষায় আধুনিক প্রযুক্তির জয়যাত্রার বার্তা! বালুরঘাট শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ইতিহাস গড়তে শুরু হলো ১০ কোটি টাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বুধবার শহরের ভাগারে আয়োজিত এক অনুষ্ঠানে এই যুগান্তকারী প্রকল্পের সূচনা করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। চেয়ারম্যান বলেন, “এই প্রকল্প বালুরঘাটের বর্জ্য ব্যবস্থাপনায় বিপ্লব আনবে। শুধু বর্জ্য নিষ্কাশন নয়, তা পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব সমাধান নিশ্চিত করা হবে। এটি শহরের নাগরিকদের জীবনযাত্রার মান বদলে দেবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই প্রকল্প বালুরঘাট শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার দিকে একটি বড় পদক্ষেপ।”
অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রকল্পে বর্জ্য প্রক্রিয়াকরণ হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে। শহরের আবর্জনা আর সমস্যা নয়, তা পরিণত হবে সম্ভাবনায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পরিচ্ছন্নতার এই নবযাত্রা বালুরঘাটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন “শহরের পরিবেশ বাঁচাতে বড় লড়াইয়ের এটা প্রথম পদক্ষেপ”।

