আলিপুরদুয়ার : কালচিনি থানা ময়দানে কালচিনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে শুরু হয়েছে জয় জোহার মেলা। এই জয় জোহার মেলায় মুণ্ডা, লোহার, সান্থাল, ডুকপা, তামাং সহ বিভিন্ন জনজাতির স্টল বসেছে। স্টলে জনজাতি দের বিভিন্ন বাদ্যযন্ত্র, পোশাক, তাদের খাওয়ার সহ বিভিন্ন সাংষ্কৃতিক উপাদান রয়েছে। মূলত আদিবাসী উপজাতিদের কৃষ্টি, সংষ্কৃতি জন সমক্ষে তুলে ধরতে তাদের প্রেরণা জোগাতে এই জয় জোহার মেলার আয়োজন হয় রাজ্যের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ও কালচিনি এই দুটি আদিবাসী অধ্যুষিত ব্লকে আয়োজিত এই জয় জোহার মেলা।
কিন্ত এই জয় জোহার মেলাতে এসে হতাশ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এমনকি মেলা কমিটিতে যে সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধি আছে তারা ও হতাশ।
বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিন। বৃহস্পতিবার দুপুরে মেলাতে গিয়ে দেখা গেল জনপ্রাণী নেই। দর্শক আসন ফাঁকা এমনকি বিভিন্ন জনজাতি প্রদর্শনী স্টল ও ফাঁকা বলাচলে কাকপক্ষী নেই।
এই বিষয়ে মেলা কমিটির সদস্য আদিবাসী সম্প্রদায়ের গর্ব বঙ্গরত্ন ভবানী মুণ্ডা জানান আমরা হতাশ। তিনি আরো জানান প্রচার প্রসার ঠিকমত হয়নি অনেকেই জানেনা এখানে জয় জোহার মেলা হচ্ছে। দর্শক নেই। তিনি জানন আমাদের ভালো লাগছেনা আমাদের ও মুণ্ডা সম্প্রদায়ের প্রদর্শনী স্টল আছে। সমস্ত স্টল ফাঁকা।
এই বিষয়ে মেলা কমিটির আরেক সদস্য রবী মুর্মু জানান যেভাবে প্রচার প্রসার করার দরকার ছিল তেমন ভাবে হয়নি কোনো দর্শক নেই। যেই উদ্দ্যেশ্য নিয়ে এই মেলার আয়োজন সেটা সার্থক হচ্ছেনা।

