গঙ্গারামপুর ২৩শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর ————-—-পৃথক দুটি ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ আরো এক বয়স্ক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হল।ঘটনা দুটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার থাকা একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় ও গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিকোর এলাকায়।গঙ্গারামপুর থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।ঘটনায় শোকের ছায়া নেমে পরিবার সহ এলাকাজুড়ে। গঙ্গারামপুর থানা সূত্রে খবরে জানা গেছে যে,থানা চত্বরে মধ্যে থাকা একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় বিজয় শীল(৩৭) নামে গঙ্গারামপুর থানা কর্মরত সিভিক ভলেন্টিয়ার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি গঙ্গারামপুর পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়।এদিন সকালে থানার বাকি সিভিক ভলেন্টিয়াররা তাকে খোঁজাখুঁজি কররেই একটি পরিত্যক্ত ঘরে বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় তারা।মৃতের পরিবার সূত্রে খবর,পারিবারিক অশান্তির কারণেই সে এমন ভাবে আত্মহত্যা করেছে।এমন ঘটনা মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিকোর এলাকার বৃদ্ধা বাসানী রানী সরকার (৬৭)বাড়িতেই গলায় দড়ি আত্মহত্যা করে।এদিন সকালে ঘরের দরজা বন্ধ থাকতে পরিবারের লোকজন খোঁজখবর নিতেই দেখতে পান তার দেহ চলছে ঘরের মধ্যে।পুলিশের সূত্রের খবর, পারিবারিক অশান্তির কারণেই ওই বৃদ্ধা এমন ঘটনা ঘটিয়েছে। মৃতের ভাই অভিযোগ করে বলেন,পরিবারের ছেলেদের সঙ্গে অশান্তির কারণে এমন ঘটনা ঘটিয়েছেন দিদি।পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না চলতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় মৃতের পরিবার পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।

