শিলিগুড়ি:-বাজারে সবজির দামে আগুন।এর জেরে মধ্যবিত্তের হাত পুড়ছে।সেই দামে লাগাম টানতে অবশেষে মেয়রের নির্দেশের পর শহরে নজরদারি শুরু করল টাস্ক ফোর্স।শিলিগুড়িতে সাজবীর দাম নিয়ন্ত্রণ নিয়ে গত শনিবার বৈঠক করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।সেখানে তিনি নির্দেশ দেন সবজির বাড়তি দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে অভিযানে নামার এবং বিষয়টি খতিয়ে দেখার।সেই অনুসারে আজ সোমবার অভিযানে নেমেছে টাস্ক ফোর্স এর আধিকারিকেরা। সোমবার শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স।পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কী রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয়।এদিন বিধান মার্কেটে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা।

