গঙ্গারামপুর বসন্ত উৎসবের দিনে গঙ্গারামপুরের বানগড় পরিদর্শনে গিয়ে ১০০ কোটি টাকার উপর খরচ করে পর্যটনমুখী করে তোলার কথা জানালেন গঙ্গারামপুরে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,দেখা করবেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও আশ্বাস দিলেন তিনি নিপা মুখার্জি গঙ্গারামপুর ৭ই মার্চ দক্ষিণ দিনাজপুর। বসন্ত উৎসবের দিনে বানগড় পরিদর্শন করলেন বিজেপির বিধায়ক। শুধু তিনি বানগড় পরিদর্শনী করলেন না ,বানগড়কে ঢেলে সাজাতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি ১০০কোটি টাকার উপরে খরচ করে বানগড়কে পর্যটনমুখী করে তোলার উদ্যোগের কথা জানান বিজেপির এই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তিনি অবশ্য জানান,এমনটা হলে মানুষজনদের কর্মসংস্থান বাড়বে তেমনি পর্যটনমুখী হবে বহু মানুষজন। গঙ্গারামপুর শহরে ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বানগড় ঐতিহাসিক স্থানটি । বহু বছর আগে বিগত বাম সরকারের আমলে খনণকার্য শুরু হয়েছিল। সেই সময় সেখানে পাল থেকে শুরু করে বিভিন্ন যুগের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। বর্তমান সেই সমস্ত জিনিসপত্রগুলি সংরক্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই বানগড় বান রাজার ইতিহাস আজও বিরাজ করছে। কিন্তু চরম অবহেলায় পড়ে রয়েছে সেই বানগড় ধ্বংসাবশেষ। মঙ্গলবার বসন্ত উৎসবের দিনে সেই বানগড় খোঁজখবর নিতে ছুটিতে আমি গঙ্গারামপুরে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা অশোক বর্ধন , সৌরভ রায়, বিশ্বজিৎ সরকার, সহ একাধিক বিজেপি নেতৃত্বরা । সেখানেই বিজেপির এই বিধায়ককে বানগড় সম্পর্কে প্রস্তুত তুলে ধরা হয়েছিল

