LGBTQ ও সমকামীদের শোভাযাত্রা শিলিগুড়ি শহরে।সমাজে LGBTQ অর্থাৎ সমকামীদের অধিকার ও সমাজের সমকামীদের স্বীকৃতির দাবিতে র্যালির আয়োজন করে শিলিগুড়ি প্রাইড ওয়াক।২০১৮ সাল থেকে পথচলা শুরু করেছিল এই সংস্থা।সমকামীদের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল তারা।বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে তাদের স্বীকৃতির লড়াই লড়ছেন শিলিগুড়ি প্রাইড ওয়াক।শিলিগুড়ি শহরের সাধারণ মানুষকে সচেতন করতেই আজ এই শোভাযাত্রার আয়োজন করেন তারা।এই শোভাযাত্রা শুরু হয় শিলিগুড়ির মহাত্মাগান্ধী মোড় থেকে এবং শেষ হয় বাঘাযতীন পার্কে।রঙিন পোশাকে সুসজ্জিত এই শোভাযাত্রা নজর কারে শহরবাসীর।এই বর্নাঢ্য শোভাযাত্রায় প্রত্যেকের হাতেই ছিল দাবি দাওয়ার প্ল্যাকার্ড।LGBTQ এর নানান দাবী দাওয়া নিয়ে তাদের সংগঠন আগামীতেও নানান কর্মসূচি নেবে বলে জানান সদস্যরা।

