পঞ্চায়েতের নির্বাচনের আগে সিপিআইএমের ঘর ভাঙলো তৃণমূল।প্রায় ২০০ টি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দ পুর পঞ্চায়েতের খোয়ের বাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান কর্মসূচিটি করা হয়।যেখানে তৃণমূলের জেলা সভাপতি সহ ব্লকের নেতারা উপস্থিত ছিলেন।এদিন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন,সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ভাবে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি।পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি থেকে সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগ করছেন সকলেই।পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের যোগদান কর্মসূচি করা হলো রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের খয়ের বাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে করা হয় যোগদান কর্মসূচিটি।যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল হাতেম আলী,জেলা যুব তৃণমূলের সভাপতি আম্বরিশ সরকার,, হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকের হোসেন,তৃণমূল নেতা মোবারক হোসেন সহ এক ঝাক নেতা কর্মীরা আদিবাসী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গা সরেন, হরিরামপুর ব্লক তৃনমূল নেতা মোবারক হোসেন সৈয়দ পুর গ্ৰাম পঞ্চায়েত সদস্য রাফিউল ইসলাম সহ আরো অনেকেই।
এদিন প্রায় ২০০ টি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন।তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকারের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন যোগদানকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *