জানা গিয়েছে আহত ওই বাইক আরোহীর নাম মনীন্দ্র নাথ সরকার বয়েস ৫৪ বছর বাড়ি ডিটল এলাকায়। বুনিয়াদপুর এর দিক থেকে ডিটলে বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনায় আহত হয় সেই বাইক আরোহী। স্থানীয় লোকজনেরা তড়িঘড়ি নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার পুলিস। প্রাথমিক চিকিৎসার পর আহত ওই বাইক আরোহীকে উচ্চ চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দিলীপ মন্ডল কি জানিয়েছেন সামনে একটি কুকুর চলে আসার জন্য বাইক নিয়ে পড়ে যায় মনীন্দ্র নাথ সরকার। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রশিদপুর হাসপাতালে।

