কোচবিহার:- কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ৩০৩ নাম্বার বুথে প্রায় ৫০০ জনের নাম উধাও ভোটার তালিকা থেকে । এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । শুক্রবার সকাল সকাল এলাকায় যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় , তৃনমূল নেতা তথা কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন সমস্ত সমস্যার কথা শোনেন । দুজনে এই ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমন করে । SIR নিয়ে এখন রাজ্যে রাজনীতি সরগরম হয়ে রয়েছে । তার মাঝে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ৩০৩ নম্বর বুথে ২০০২ সালে তালিকায় নাম ছিল ৭১৭ জনের নাম ছিল । তবে বর্তমান সেখানে দেখা যাচ্ছে মাত্র ১৪০ জনের নাম রয়েছে । স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তার পরিবারের লোকজনের নাম নেই সেই তালিকায় । যা নিয়ে চিন্তায় রয়েছে গোটা এলাকার মানুষ । এদিন এই এলাকায় যান পার্থ প্রতিম রায়, রবীন্দ্র ঘোষ ।

