প্রাক্তন সাধারণ সম্পাদক স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ীর দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটির বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এই দিন সংগঠনের সকল সদস্য ও বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ শান্তনু দাস বলেন স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ীর সমাজ ও বাণিজ্যিক ক্ষেত্রের অবদান অপরিসীম। তাঁর আদর্শ ও দেখানো পথে অনুপ্রাণিত হয়ে আমরা শহর তথা রাজ্যের উন্নতির পথে এগিয়ে চলেছি। এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়, পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির।

